ইন্টারনেটে চাইল্ড পর্নোগ্রাফি আপলোডের নিরিখে শীর্ষস্থানে রাজধানী দিল্লি

ইন্টারনেটে চাইল্ড পর্নোগ্রাফি আপলোডের নিরিখে শীর্ষস্থানে দিল্লি

হাজারো নিয়ম-কানুনের বেড়াজাল থাকা সত্ত্বেও কিছুতেই ঠেকানো যাচ্ছে না দেশ জুড়ে চাইল্ড পর্নোগ্রাফির বাড়বাড়ন্ত। সঙ্গে শিশু নির্যাতন সংক্রান্ত একাধিক খবরে উপচে পড়ছে ইন্টারনেটের দুনিয়া।

উঠে আসে ২৫,০০০ টির বেশি ঘটনার কথা

উঠে আসে ২৫,০০০ টির বেশি ঘটনার কথা

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লোয়েটেড চিলড্রেনের (এনসিএমইসি) এবং ভারত সরকারের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) একটি যৌথ অনুসন্ধানে দেখা যাচ্ছে গত পাঁচ মাসে ভারতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শিশু যৌন নির্যাতন সম্পর্কিত প্রায় ২৫,০০০ টি ঘটনা আপলোড করা হয়েছে। পাশাপাশি এই জাতীয় ঘটনার সর্বাধিক আপলোডের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। তারপরেই রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।

অপারেশন ব্ল্যাকফেস নামে চলে অনুসন্ধান

অপারেশন ব্ল্যাকফেস নামে চলে অনুসন্ধান

চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত অনুসন্ধানের পরেই এই তথ্য প্রকাশ্যে এসেছে বলে জানা যাচ্ছে। ‘অপারেশন ব্ল্যাকফেস' নামে এই অনুসন্ধান ক্রিয়া চলার সময়েই এক ঘটনা সম্পর্কিত বিভিন্ন অপরাধের উপর ভিত্তি করে বেশ কয়েকটি এফআইআরও দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রেপ্তারও করাও হয়েছে একাধিক অভিযুক্তকে।

প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে আইপি অ্যাড্রেস

প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে আইপি অ্যাড্রেস

নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন প্রতিটি ঘটনা সরকারের নজরে আসার পরই উপযুক্ত ব্যবস্থা নিতে পুরো ঘটনার যথাযথ বিবরণ সহ নির্দিষ্ট বিভাগে স্থানান্তর করা হচ্ছে। একই সাথে অপরাধীদের সহজে পাকড়াও করতে প্রয়োজনে ইন্টারনেট নির্ভর আইপি অ্যাড্রেস ও জিও ট্যাগ লোকেশনের সাহায্য নেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+