সাকেত কোর্ট কাণ্ড: আইনজীবীদের বিরুদ্ধে পুলিসের এফআইআর খারিজ করল দিল্লি হাইকোর্ট

সাকেত কোর্ট কাণ্ড: আইনজীবীদের বিরুদ্ধে পুলিসের এফআইআর খারিজ করল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা পুলিেসর। জয় হল আইনজীবীদের। সাকেত কোর্টে সংঘর্ষের ঘটনায় আইনজীবীদের বিরুদ্ধে এফআইআর করার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিল পুলিস। বুধবার পুলিসের সেই আবেদন খারিজ করে দিয়ে দিল্লি কোর্ট জানায় আইনজীবীদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা যাবে না।

আইনজীবীদের বিরুদ্ধে এফআইআর হবে না

আইনজীবীদের বিরুদ্ধে এফআইআর হবে না

দিল্লির সাকেত কোর্টে আইনজীবীদের সঙ্গে পুলিসের ধুন্ধুমার সংঘর্ষ ঘটনা ঘিরে চড়ছে পারদ। দিল্লি হাইকোর্টে ইতিমধ্যেই ঘটনার বিচরবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে আইনজীবীদের বিরুদ্ধে এফআইআর করার অনুমতি চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল দিল্লি পুলিস। বুধবার দিল্লি পুলিসের সেই আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।

প্রতিবাদে আইনজীবীরা

প্রতিবাদে আইনজীবীরা

দিল্লির সাকেত কোর্টে আইনজীবীদের সঙ্গে পুলিসের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে পথে নামলেন আইনজীবীরা। দিল্লির সাকেত কোর্টের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক আইনজীবী। যদিও শেষ পর্যন্ত তাঁকে অক্ষত রক্ষা করা গিয়েছে। আইনজীবীদের অভিযোগ দিল্লি পুলিস মিডিয়ার ব্যবহার করে আইনজীবীদের দুর্নাম রটাচ্ছে। আইনজীবীদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।

প্রতিবাদে সামিল পুলিসও

প্রতিবাদে সামিল পুলিসও

সাকেত কোর্টের ঘটনার পরের দিনই দিল্লির রাস্তায় নেবে বিক্ষোভ দেখিয়েছে দিল্লি পুলিস। সেই প্রতিবাদে সামিল হয়েছিল পুলিস কর্মীদের পরিবারও। আইনজীবীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করে নিরাপত্তা দাবি করেছিলেন তাঁরা। পুলিসের উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+