Delhi Flood: বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা, বন্যা দেখতে বেরোবেন না , সতর্ক করলেন কেজরিওয়াল

যমুনা যেন আগ্রাসী হয়ে ধেয়ে আসছে। জলের স্রোতে ডুবিয়ে নিয়ে যাবে সবকিছু। ভয়াবহ তার রূপ। যমুনার এমন রূপ খুব সম্প্রতি দেখা যায়নি। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী দিল্লিতে। যদিও মানুষের উৎসাহের আর কৌতুহলের শেষ নেই।

যমুনার এই রুদ্ররূপ দেখতে হয়তো বাইরে বেরিয়ে পড়লেন কেউ কেউ। সেকারণে আগে থেকে সতর্ক করে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। িতনি সতর্ক করে বলেছেন। কেই বন্যা দেখতে বাইরে বেড়িয়ে পড়বেন না। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করা হয়েছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী দিল্লিতে।

Delhi Fhood

রেকর্ড উচ্চতায় বইছে যমুনা। শান্ত-ঝিমিয়ে থাকা নদী হঠাৎ করে সাপের শত সহস্ত্র ফনার মনো ফুঁসে উঠেছে। ২০৮.০৮ মিটার উচ্চতা দিয়ে বইছে যমুনা। ইতিমধ্যেই যমুনা সংলগ্ন ৭৫০ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ২৫০ গবাদি পশুকে উদ্ধার করে অন্যত্র সরানো হয়েছে। হীরাকুঁদ জলাধার থেকে আরও জল ছাড়া হয়েছে। গত ৪৫ বছরে এতটা উচ্চতা দিয়ে বয়নি।

নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে কেউ বেরোবেন না বলে সতর্কতা জারি করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সব স্কুলে ছুটি ঘোষণা করেছেন। বন্যা দেখতে কেউ বাড়ির বাইরে বেরোবেন না বলে অনুরোধ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই বন্যা পরিস্থিতির মধ্যেও রাজনীতির দড়ি টানাটানি অব্যহত। দিল্লিতে উদ্ধারকাজ অত্যন্ত ধীর গতিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা জয়রাম ঠাকুর।

বন্যা বিধ্বস্ত জায়গায় ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ। যাতে সেখানে কেউ যেতে না পারেন সেকারণে এই কড়া পদক্ষেপ করা হয়েছে। দিল্লিতে একাধিক জায়গায় গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। তার পরিবর্তে অন্যরুট নির্দেশ করা হয়েছে। মহাত্মা গান্ধী মার্গের আইপি ফ্লাইওভার থেকে চাঁদগিরাম আখারা পর্যন্ত যান চলাচল বন্ধ। আবার মহাত্মাগান্ধী মার্গের কালীঘাট মন্দির থেকে দিল্লি সচিবালয় পর্যন্ত যাতায়াত বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে লরি ঢোকার ক্ষেত্রেও একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লিতে যাবে না এমন ট্রাককে দিল্লির ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। মুবারক চক থেকে ওয়াজরাবাদ ব্রিজে কোনও গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+