Delhi Court Firing: দিল্লির আদালতের মধ্যে ফের চলল গুলি, তীব্র আতঙ্কে আইনজীবীরা

Delhi Court Firing: ফের আদালতের মধ্যে চলল গুলি! দুই আইনজীবীর মধ্যে চলা সংঘাতের মধ্যেই গুলি চলে অভিযোগ। বুধবার ঘটনাটি ঘটেছে দিল্লির তিস হাজারি ( Tis Hazari Court) আদালতে। যদিও এই ঘটনায় কেউ আহত হয়েনি বলেই জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়ে যায়। রীতিমত ছোটাছুটি শুরু হয়ে যায়।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ( Delhi Court Firing) পুলিশের বিশাল টিম পৌছয়। যান দিল্লি পুলিশের আধিকারিকরাও। কীভাবে এই ঘটনা তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। যে বন্দুক থেকে গুলি চলেছে তার লাইসেন্স রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে আদালতের নিরাপত্তা।

Delhi Court Firing

জানা গিয়েছে, আদালত চত্বরে ( Delhi Court Firing) দুই উকিলের মধ্যে মামলার বিষয় নিয়ে বাকবিতণ্ডা চলছিল। আর তা চলার সময় এই ঘটনা ঘটে। এক আইনজীবী হঠাত করেই পকেট থেকে বন্দুক বার করে গুলি চালান বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। যদিও তা শূন্যে চালানো হয়। আর সেজন্যেই বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু কেন এই গুলি চালাতে হল? সেটাই খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। তবে সম্ভবত রাগ থেকেই এই ঘটনা বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগেই দিল্লির রোহিণী আদালতে( Delhi Court Firing) গুলি চলে। উকিলের পোশাক পরে এসে এক মহিলার উপর গুলি চালানো হয়। পরে যদিও জানা যায় ওই মহিলার স্বামীই উকিলের পোশাক পরে এসে স্ত্রীয়ের উপর গুলি চালায়। এখানেই শেষ নয়। এর আগেও রোহিণী আদালতে এক গ্যাংস্টারকে লক্ষ্য করে গুলি চলার ঘটনা ঘটে। আদালত চত্বরে একের পর এক গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। একই সঙ্গে বাড়ছে আতঙ্কও।

এই অবস্থায় পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানাচ্ছেন আইনজীবীরা। যদিও পুলিশের দাবি, আদালতের নিরাপত্তা আগের থেকে এখন অনেক বেশি আটসাট করা হয়েছে। এই বিষয়ে আরও ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। তবে এদিনের এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+