লাদাখে শক্তি বাড়াতে ৩৮ হাজার কোটির অস্ত্র কিনছে ভারত! 'মেক ইন ইন্ডিয়া'-কে হাতিয়ার করে মাত চিনকে
প্রয়োজনীয় সরঞ্জাম কেনা ও অর্থ বরাদ্দের জন্য অনুমতি দিল ডিফেন্স অ্যাকুইজ়িশন কাউন্সিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর জন্য ৩৮ হাজার ৯০০ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে। এরমধ্যে দেশে তৈরি অস্ত্রের উপর বেশি জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় সংস্থাগুলি থেকে ৩১ হাজার ১৩০ কোটি টাকা অর্জন করা লক্ষ্যে এই প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানা গেছে।

নতুন প্রযুক্তি ব্যবহার করে উন্নত মানের অস্ত্র তৈরি
অস্ত্র তৈরির ক্ষেত্রে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের সঙ্গে মাঝারি ছোটো ও ক্ষুদ্র শিল্প গুলিকে যুক্ত করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এর জন্য কিছু প্রকল্পে দেশীয় পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে ৮০ শতাংশ খরচ পড়বে। দেশের শিল্প ক্ষেত্রে ডিআরডিও নতুন প্রযুক্তি ব্যবহার করায় উন্নত মানের অস্ত্র তৈরি করা সম্ভব হচ্ছে।

মিসাইল তৈরিতে প্রায় ৮০ শতাংশ কম খরচ
পিনাকা অ্যামিউনিশন, বিএমপি আর্মামেন্টের মানোন্নয়ন এবং সেনার রেডিয়ো, স্থলভাগে অনেক দূরত্বে আঘাত করতে পারে এরকম ক্রুজ মিসাইল প্রায় ৮০ শতাংশ কম খরচে দেশে তৈরি করা হবে। অস্ত্র তৈরির ডিজাইন এবং তার মানোন্নয়নের জন্য ২০ হাজার ৪০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিন বাহিনীর শক্তি আরও বাড়বে
নতুন এবং অতিরিক্ত মিসাইল তৈরি হলে তিন বাহিনীর শক্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। পিনাকা মিসাইলের মতো অস্ত্র স্থলভাগে বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। এক হাজার কিলোমিটার দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করে পিনাকা মিসাইল। এই মিসাইল নৌ ও বায়ুসেনার শক্তি বৃদ্ধি করবে।

রাশিয়া থেকে কেনা হবে ৩৩টি যুদ্ধবিমান
বায়ুসেনার তরফে আরও উন্নত মানের যুদ্ধবিমানের দাবি জানানো হয়েছিল। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এই প্রস্তাব পাশে রাজি হয়। পাশাপাশি ২১টি মিগ ২৯ এস ও সুখোই যুদ্ধবিমান কেনা হবে। মিগ-২৯ যুদ্ধ বিমানের উন্নত সংস্করণ রাশিয়া থেকে আনা হবে। এর জন্য ৭ হাজার ৪১৮ কোটি টাকা খরচ হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications