প্রকৃতির রুদ্ররোষে দেবভূমি! উত্তরাখণ্ডে মৃত বেড়ে ৫৪, এখনও খোঁজ নেই ৭ বাঙালি ট্রেকারের
উত্তরাখণ্ডে এখনও খোঁজ নেই ৭ বাঙালি ট্রেকারের, ভূমিধ্বসে আটকে হাওড়া-হুগলির বহু পর্যটক
প্রকৃতির রুদ্ররোষে নাজেহাল অবস্থা হিমাচলের। লাগাতার ভূমিধ্বস ও সঙ্গে একটানা মুষলধারায় হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪। এদিকে হিমাচলের কিন্নরে ট্রেক করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে ১৭ জন। ১৪ অক্টোবর, উত্তরাখণ্ডের উত্তরকাশী সংলগ্ন হরশিল থেকে হিমাচলের কিন্নর জেলার ছিটকুলের দিকে রওনা হয়েছিল ট্রেকার দলটি। তাদের মধ্যে ৭ বাঙালিও রয়েছে বলে জানা যাচ্ছে।

১০৭ বছরে এত বৃষ্টি কখনও হয়নি নৈনিতালে
এদিকে উত্তরাখণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে রাজ্যে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অন্যদিকে মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি বৃহঃষ্পতিবার সকালে রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কুমায়ুন পরিদর্শন করেছেন। প্রবল বৃষ্টিতে ভাসছে নৈনিতাল। আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে ১৯১৪ সালের পর, গত ১০৭ বছরে এত বৃষ্টি কখনও হয়নি নৈনিতালে। বানভাসী নৈনিতালে নৈনিদেবীর মন্দিরেও ঢুকে পড়েছে জল।

ভাসছে নৈনিতাল
অন্যদিকে সাত পাহাড়ে ঘেরা নৈনি হ্রদও ভাসিয়ে দিয়েছে ম্যাল রোডকে। বিপর্যস্ত যান চলাচল। অন্যদিকে উত্তরকাশী থেকে নিখোঁজ হয়ে যাওয়া ট্রেকার দলটির খোঁজে জোরদকমে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ, বন দফতর ও ক্যুইক রেসপন্স টিম। আইটিবিপি-কেও গোটা বিষয়টি জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। হরশিল-ছিটকুল সংযোগকারী দুর্গম লামখাগা পাসে পৌঁছনোর পর থেকেই ট্রেকারদের সন্ধান মিলছে না রাজ্য প্রশাসন সূত্রে খবর।

নিখোঁজদের তালিকায় কারা কারা রয়েছেন
সূত্রের খবর, চলতি বছর পুজোর সময় নবমীর দিন ট্রেকিংয়ের উদ্দেশ্যে বিভিন্ন রাজ্যের আরও একাধিক বন্দুদের সঙ্গে এই ৭ বাঙালিও বেরিয়ে পড়েন উত্তরাখন্ডে। তাদের বেশিরভাগের বাড়ি বাঁকুড়ায় বলে জানা গিয়েছে। নিখোঁজের তালিকায় রয়েছেন বাঁকুড়ার আগড়দা পুরুষোত্তমপুর গ্রামের বাসিন্দা সবুজ বরণ মন্ডল, অরণ্য দেব মন্ডল, পুষ্পেন মন্ডল, বিকাশ রায়, ত্রিপুরারি কুন্ডু, মৃত্যুঞ্জয় পাল ও অন্বেষা সিং পাল। এই দলটির তিন রাঁধুনিরও এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

আটকে রয়েছেন বহু বাঙালী পর্যটক
অন্যদিকে বাংলার বহু পর্যটক সম্প্রতি উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বলে জানা য়ায়। তালিতায় রয়েছেন হুগলির অন্তত ২১ জন ভ্রমণার্থী। বিনসরে আটকে আছেন উত্তরপাড়ার একটি পরিবারের ছ'জন। উত্তরপাড়া ও কোন্নগরের আরও ১২ জন রয়েছেন জোশীমঠে। পাহাড়ি ধসে আটকে পড়েছেন বাগনানের পাঁচ জন।












Click it and Unblock the Notifications