মেঘ ভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত দেবভূমি, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা! বুধবারই উত্তরাখণ্ডে অমিত শাহ
মেঘ ভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত দেবভূমি, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা! বুধবারই উত্তরাখণ্ডে অমিত শাহ
হড়পা বান আর মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত দেবভূমি। গত দুদিনের ভারী বর্ষণের জেরে ইতিমধ্যেই উত্তরাকণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬। বুধবারই উত্তরাখণ্ডের অবস্থা দেখতে বেরিয়ে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিকে গাড়োয়াল এবং কুমায়ুন, উত্তরাখণ্ডকে মূলত দু’টি অঞ্চলে ভাগ করা হয়। প্রবল বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমায়ুন। নৈনিতালে আটকে পড়েছেন হাজার হাজার পর্যটক।

আরও বাড়ছে মৃতের সংখ্যা
অন্যদিকে মুক্তেশ্বর ও নৈনিতালের জায়গায় জায়গায় ধসের কারণে ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। অন্যদিকে গতকালই ল্যান্সডাউনে বোল্ডার চাপা পড়ে পাঁচজন নেপালি শ্রমিক মারা গেছেন বলে জানা যায়। এদিকে প্রাকৃতিক দুর্যোগে মৃত ও আহতদের পরিবারের জন্য ইতিমধ্যেই ক্ষতিপূরণেরও ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে অমিত শাহ
মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা ও যাদের বাড়ি ভেঙেছে বা অন্যান্য ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ৯০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে উত্তরাখণ্ড প্রশাসনের তরফে। এদিকে এদিনই উত্তরাখণ্ডের প্লাবিত ও ক্ষতিগ্রস্ত এলাকা গুলি হেলিকপ্টারে ঘুরে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে থাকতে পারনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকেরাও।

জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ ও সেনা
এদিকে এখনও পর্যন্ত মোট মৃতদের মধ্যে ৩০ জনের বেশিই নৈনিতালের বাসিন্দা। অন্যদিকে ব্যাপক ভূমিধসের কারণে কুমায়ুনের পর্যটন ক্ষেত্র নৈনিতালের সঙ্গে যোগাযোগের সব রাস্তা সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে গিয়েছে। হেলিকপ্টারে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৫টি দল কাজে নেমেছে। জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনাও।

বন্ধ চার ধাম যাত্রা
অন্যদিকে এখনও পর্যন্ত আলমোড়া এবং চম্পাওয়াতে ছ'জন করে মোট ১২ জন। পাশাপাশি পিথোরাগড় এবং উধম সিংহ নগরে এক জন করে মোট দু'জনের মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে ভয়াবহ পরিস্থিতিতে ইতিমধ্যেই উত্তরাখণ্ডের চার ধাম যাত্রা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড সরকার। এদিকে বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমার কথা থাকলেও সমগ্র পরিস্থিতি কখন স্বাভাবিক হবে সেই বিষয়ে কেউই বিশেষ কিছু বলতে পারছেন না।












Click it and Unblock the Notifications