ডিলারদের কমিশন বাড়ল, দামি হল রান্নার গ্যাস

গ্যাস
নয়াদিল্লি, ২৯ অক্টোবর: ডিলারদের কমিশন বেড়ে যাওয়ায় বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিপ্রাপ্ত ও ভর্তুকিহীন, দু'ধরনের সিলিন্ডারের ক্ষেত্রেই দাম বেড়ে গিয়েছে। এর ফলে অতিরিক্ত টাকা গুনতে হবে সাধারণ মানুষকে।

২০১৩ সালের ডিসেম্বরে ডিলারদের কমিশনে শেষবার সংশোধন করা হয়েছিল। সিলিন্ডার পিছু কমিশন বেড়ে হয়েছিল ৪০.৭১ টাকা। এ বার কেন্দ্র তা বাড়িয়ে করল ৪৩.৭১ টাকা। এর ফলে ভর্তুকিপ্রাপ্ত ও ভর্তুকিহীন সিলিন্ডার, দুই ক্ষেত্রেই অন্তত তিন টাকা করে দাম বাড়ল।

কিছুদিন আগেই ডিজেলের ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নিয়েছিল সরকার। এর ফলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে ডিজেলের দামও এ বার ওঠানামা করবে। রান্নার গ্যাসের ডিলারদের কমিশন বাড়ানো পেট্রোপণ্যের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+