সরকারি দফতরে দুর্নীতি রুখতে নয়া নিয়ম কেন্দ্রের

নতুন নিয়ম অনুযায়ী, সরকারি কর্মীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি বিষয়ক মামলাগুলির নিষ্পত্তি ৬ মাসের মধ্যে করতে হবে।

দুর্নীতি মুক্ত ভারত করতে তৎপর কেন্দ্রীয় সরকার। তাই ৫০ বছরের পুরনো নিময় ভেঙে নতুন নিয়ম চালু করতে চলেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী ,সরকারী কর্মীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি বিষয়ক মামলাগুলির নিষ্পত্তি ৬ মাসের মধ্যে করতে হবে।

মামলা নিষ্পত্তিতে যাতে তাড়াতাড়ি তদন্তের কাজ শেষ হয়, তার জন্যও নির্দেশ দিয়েছে সরকার। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তদন্তে টালবাহানার জন্য দেরি হয়ে যায় রিপোর্ট পেশ করতে, ফলে মামলার নিষ্পত্তি হতে সময় লাগে। কেন্দ্রের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং মন্ত্রক একটি সেন্ট্রাল সিভিল সার্ভিসেস নিয়ম ১৯৬৫ কে সংস্কার করেছে এর জন্য।

সরকারি দফতরে দুর্নীতি রুখতে নয়া নিয়ম কেন্দ্রের

নতুন নিয়মে বলা হয়েছে, এই ধরনের মামলায় তদন্তকারী দল মাসের মধ্যে তদন্ত সমাপ্ত করে রিপোর্ট পেশ করে দেবে। তবে কোনও মামলায় যদি কোনও বড়সড় তথ্য মেলে , তাহলে ৬ মাসের সময়সীমা বাড়ানো যেতে পারে। এর আগে এই ধরনের মামালায় কোনও নির্দ্দিষ্ট সময়সীমা ছিলনা।

উল্লেখ্য, কোনও সরকারি কর্মী যদি তাঁর বিরুদ্ধে এরকম কোনও দুর্নীতির মমলার কথা জানেন, তাহলে প্রথমেই লিখিতভাবে তাঁর উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। তবে , আইএএস, আইএফওএস, আইপিএস অফিসারদের জন্য এই নিয়ম লাগু হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+