বিজেপিকে নিজের 'তেজ' বোঝাতে চাইছে জেডিইউ! বিহারে গেরুয়া টক্করে নীতীশের স্টান্স নয়া চমক দিচ্ছে

বিজেপিকে নিজের 'তেজ' বোঝাতে চাইছে জেডিইউ! বিহারে গেরুয়া টক্করে নীতীশের স্টান্স নয়া চমক দিচ্ছে

বিহার নির্বাচনে ভোট-কলেবর বড় করে এনডিএ জোটে সংখ্যা গরিষ্ঠতায় এসেছিল বিজেপি। শরিক জেডিইউয়ের দাপট স্থানীয় এলাকায় তথা গো গোবলয়ে থাকলেও, সেই জনপ্রিয়তাকে টক্কর দিয়ে বিজেপি মাটি দখল করে কার্যত শরিক জেডিইউকে ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে জোটে কার পাল্লা ভারী! এবার সেই অঙ্কে ধাপে ধাপে সমীকরণ মেলানোর পথে বিজেপি হাঁটছে বলে মনে করা হচ্ছে।

মিম বিধায়কদের সঙ্গে নীতীশের বৈঠক

মিম বিধায়কদের সঙ্গে নীতীশের বৈঠক

প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিহারের রাজনীতিতে ঝড় তুলে মিমের বিধায়করা নীতীশ কুমারের সঙ্গে দেখা করেন। আর সেই জায়গা থেকেই জল্পনা শুরু হয়। বিহার সীমান্তে আরজেডির পোক্ত গড়ে যেখানে দাঁত বসিয়ে ভোট ঘরে তুলেছিল মিম। সেই দলের বিধায়কদের সঙ্গে জেডিইউয়ের নেতা হিসাবে নীতীশের বৈঠক দলবদলের সমীকরণের জল্পনাকে চড়া করেছে।

পরিসর বাড়ানোর চিন্তা নীতীশের

পরিসর বাড়ানোর চিন্তা নীতীশের

এদিকে, রবিবার আরএলএসপি নেতা উপেন্দ্র কুশওয়াহা দেখা করেন নীতীশ কুমারের সঙ্গে । বৈঠকের পর কুশওয়াহা সাংবাদিকদের বলেন, বৈঠক দুই ভাইয়ের মধ্যে হয়েছে। দুই নেতার মধ্যে মত পার্থক্য থাকলেও উপেন্দ্র কুশওয়াহা নিজেকে নীতীশের 'ভাই' বলে বর্ণনা দিয়েছেন। যা নিয়ে জল্পনা তুঙ্গে।

কোন ছকে কুশওয়াহা অঙ্ক!

কোন ছকে কুশওয়াহা অঙ্ক!

প্রসঙ্গত, বিহারে আরএলএসপি রাজ্যপালের কোটায় এলএমসি আসন পেতে পারে যদি তারা জেডিইউয়ের সঙ্গে হাত মেলায়। আর এই জায়গা থেকেই কুশওয়াহা এনডিএর প্রাক্তন সঙ্গী হিসাবে ফের একবার এনডিএ শিবিরের দিকে এসে জেডিইউকে বেছে নেয় কি না, তা নিয়ে নজর সব মহলের।

পরিসর বাড়াচ্ছে নীতীশ শিবিরও!

পরিসর বাড়াচ্ছে নীতীশ শিবিরও!

বিহারে জেডিইউ বনাম বিজেপির শরিকি দ্বন্দ্ব বহুদিন ধরে খবরে প্রকাশ পেয়েছে। এদিকে, ধীর গতিতে নীতীশ কুমার এগিয়েছেন নিজের লক্ষ্যস্থির রেখে। বিরোধী জোট শিবিরের বিএসপির এক বিধায়ক জেডিইউ যোগ দিয়েছে। এরপর মিমের বিধায়কদের সঙ্গে তাঁর বৈঠক ও পরে কুশওয়াহার মতো নেতার মুখে নীতীশের নামে স্তূতি নিঃসন্দেহে তাৎপর্যবাহী বলে দাবি অনেকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+