Daily News Update: সেপ্টেম্বর মাসে হতে পারে রাজ্যে বিধানসভা উপনির্বাচন
Daily News Update: রাজ্যে এল আরও ৩ লক্ষ করোনা ভ্যাকসিন
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

পাণ্ডবেশ্বরে যুবকের রহস্য মৃত্যু
পাণ্ডবেশ্বরে যুবকের রহস্য মৃত্যু। মৃত যুবক তৃণমূল সমর্থক বলে দাবি। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় বিধায়কের। মৃতের নাম দিলীপ তুড়ি। মুরগি মাংসের দোকানে কাজ করতেন ওই যুবক। গতকাল রাতে পন্থনগর এলাকায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

দলের নেত্রীকে চড় মারার অভিযোগ
দলের নেত্রীকেই চড় মারলেন তৃণমূল নেতা। শাসক দলের গোষ্ঠিদ্বন্দ্ব চরমে গোঘাটে। মারতে মারতে বের করে দেওয়া হল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূলেরই তিন নেতাকর্মীকে। অভিযোগ ওই তিন নেতা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় পঞ্চায়েত সমিতির মহিলা কর্মাধ্যক্ষকে। তারপর সপাটে চড়। প্রতিবাদে জেলা তৃণমূলের সহ সভাপতির অপসারণের দাবিতে আরামবাগ-মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করা হয়।

অনেকটাই সুস্থ মন্ত্রী সাধন পাণ্ডে
অনেকটাই সুস্থ মন্ত্রী সাধন পাণ্ডে। গত তিন সপ্তাহ ভেন্টিলেশনে ছিলেন তিনি। তাঁকে ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে বলে জানিয়েছেন িচকিৎসকরা। তবে কথা বলতে পারছেন না মন্ত্রী। ইশারায় বোঝাচ্ছেন কথা। চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছেন তিনি। খাবারও খেয়েছেন মন্ত্রী।

রাজ্য এল কোভিশিল্ড
রাজ্যে এল ৩ লক্ষ ৩১ হাজার ৩৩০ টি কোভিশিল্ডের ডোজ। পুনে থেকে কলকাতায় আসা কোভিশিল্ডগুলিকে রাখা হচ্ছে বাগবাজারের ভ্যাকসিন স্টোরে। কলকাতা সহ অন্যান্য জেলায় বণ্টন করা হবে কোভিশিল্ডগুলি। গত কয়েকদিন ধরেই শহরের পুরসভার একাধিক টিকা কেন্দ্রে বন্ধ িছল কোভিশিল্ডের টিকাকরণ।

হলুদ সতর্কতা জারি
উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ থেকেই উত্তরবঙ্গে ফের বাড়বে বৃষ্টি। আগামী দুদিন উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে জারি করা হয়েছে কমলা সতর্কতা। মালদহ এবং দুই দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, নদিয়া এবং দুই ২৪ পরগনায়। বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদেও। শুক্রবার থেকে দক্ষিণে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস।

অভিষেকের বিরুদ্ধে এফআইআর
খোয়াই থানায় ধর্নার জের অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৫ তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল ত্রিপুরা পুলিশ। স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু, সুবল ভৌমিক, কুণাল ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে। আন্দোলন আরও তীব্র হবে হুঙ্কার কুণাল ঘোষের। ভয় পেয়েছে বিজেপি সেকারণেই মামলা বললেন দোলা সেন।

দত্তপুকুরে অবরোধ
লোকাল ট্রেন চালুর দাবিতে দত্তপুকুরে অবরোধ। দত্তপুকুর থানার পুলিশ, বনগাঁ সিআরপি, আরপিএফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধকারীদের অভিযোগ, কিছু কিছু লোকাল ট্রেন চললেও দত্তপুকুর লোকাল চালানো হচ্ছে না। দত্তপুকুর লোকাল চালানোর দাবিতে আজকের এই অবরোধ। এদিকে এই অবরোধের জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যহত হয়েছে ট্রেন চলাচললোকাল ট্রেন চালুর দাবিতে দত্তপুকুরে অবরোধ। দত্তপুকুর থানার পুলিশ, বনগাঁ সিআরপি, আরপিএফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধকারীদের অভিযোগ, কিছু কিছু লোকাল ট্রেন চললেও দত্তপুকুর লোকাল চালানো হচ্ছে না। দত্তপুকুর লোকাল চালানোর দাবিতে আজকের এই অবরোধ। এদিকে এই অবরোধের জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যহত হয়েছে ট্রেন চলাচল

মা ফ্লাইওভারের পিলারে ধাক্কা
ফের শহরের বুকে বড়সড় দুর্ঘটনা মা ফ্লাইওভারের পিলারে বেসরকারি একটি বাসের সজোরে ধাক্কা। এতটাই বাসের গতি ছিল যে সম্পূর্ণ ভাবে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনায় বাসে থাকা ১১ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে।

সংসদে প্রতিবাদে বিজেপি
বাগনানে গণধর্ষণকাণ্ড ও কাটমানির প্রতিবাদে আজ সংসদের বাইরে ধর্নায় সামিল হলেন বিজেপি সাংসদরা। রাজ্যে ভ্যাকসিনেশনে দুর্নীতির অভিযোগেও স্লোগান দেন তাঁরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরা। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ,অর্জুন সিংহ, লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরীরা সামিল হয়েছিলেন এই প্রতিবাদে।

সেপ্টেম্বরে বিধানসভা উপনির্বাচন
সেপ্টেম্বর মাসে বিধানসভা উপনির্বাচন হতে পারে বাংলায়। এমনই সূত্র মারফৎ খবর পাওয়া যাচ্ছে। কমিশন কথা বলেছে এই নিয়ে সিইও দফতরে। ৭ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হতে পারে বলে খবর। তালিকায় রয়েছে খড়দহ, ভবানীপুর, সামশেরগঞ্জ, জঙ্গিপুর সহ সাত বিধানসভা কেন্দ্রে। উপনির্বাচনের দাবি নিয়ে একাধিকবার কমিশনের কাছে দরবার করেছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। প্রসঙ্গত উল্লেখ্য এই উপনির্বাচনেই ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাড়ছে মেট্রো
লোকাল ট্রেন না চললেও মেট্রোর সংখ্যা বাড়ছে বলে জানানো হয়েছে। দিনে ২২০টির বদলের এখন চলবে দিনে ২২৮টি মেট্রো। দুদিকেই চার জোড়া করে ট্রেন বাড়ানো হবে বলে জানানো হয়েছে। সকাল সাড়ে ৭টায় দুই দিক থেকে ছাড়বে প্রথম মেট্রো। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ট্রেনের সংখ্যা অপরিবর্তিত থাকছে। অফিস টাইমে মেট্রোর সময় ব্যবধান কমানো হচ্ছে। শনিবার চলবে শুধু স্টাফ স্পেশাল এবং রবিবার পুরো দিনের জন্যই বন্ধ থাকছে মেট্রো পরিষেবা।

খোলা হবে দিবস বদলের অনুরোধ রাজ্যপালের
'খেলা হবে দিবস' পালনের তারিখ বদলের অনুরোধ জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 'গ্রেট ক্যালকাটা কিলিং'-এর কথা স্মরণ করিয়ে দিচ্ছে এই খেলা হবে দিবস। এমনই দাবি করেছেন রাজ্যপাল। ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালন করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই দিবসে অশান্তি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

রাহুলের টুইটার লকড
রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট লক করা হয়েছে আদালতে জানালেন আইনজীবী। দিল্লিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় টুইট বিত্কে জড়িয়েছিলেন সাংসদ। নির্যাতিতার এবং তার পরিবারের ছবি টুইটারে দিয়েছিলেন তিনি। তারপরেই রাহুলের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগে মামলা করা হয়। সেই মামলার শুনানিতেই রাহুলের আইনজীবী জানান, টুইটার সেই ছবি ডিলিট করে দিয়েছে এবং রাহুলের টুইটার অ্যাকাউন্টও লক করা হয়েছে।












Click it and Unblock the Notifications