Daily News Update: ফের হাসপাতালে মুকুল রায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় খোলা নির্দেশ হাইকোর্টের

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

বিশ্বভারতী নিয়ে দিলীপের প্রতিক্রিয়া

বিশ্বভারতী নিয়ে দিলীপের প্রতিক্রিয়া

ক্ষমতাসীন পার্টি যদি অব্যবস্থা তৈরি করতে চায় বিশৃঙ্খলা তৈরি করতে চায় স্বাভাবিক কে আটকাবে। এদিকে মুখ্যমন্ত্রী বলছেন বিশ্ব ভারতীর জন্য আমরা গর্বিত। আর বিশ্ব ভারতীর মর্যাদা হানি হয় সেরকম তার লোকেরা সেই ব্যবস্থা করছে। এর আগে তার নেতারা মেশিন নিয়ে গেছেন জেসিবি নিয়ে গেছেন দেওয়াল ভেঙেছেন আর জায়গা দখল করার জন্য জোর জবরদস্তি করেছেন গেট ভেঙেছেন আর এখন যখন সুচারু ভাবে চলছে সেটাকে ডিস্টার্ব করার জন্য লোকজন লাগিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করছে।

প্যারালিম্পিক্সে রুপো জয় ভারতের

প্যারালিম্পিক্সে রুপো জয় ভারতের

এবারের প্যারালিম্পিক্সে ভারতীয়দের সাফল্য অব্যাহত। পুরুষদের টি-৬৪ ইভেন্টে রুপো পেলেন প্রবীণ কুমার। এই নিয়ে এবারের প্যারালিম্পিক্সে ১১টি পদক পেল ভারত। প্যারালিম্পিক্সে রুপো জয়ের জন্য প্রবীণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ট্যুইট, 'প্যারালিম্পিক্সে রুপো জেতা প্রবীণ কুমারের জন্য গর্ব হচ্ছে। কঠোর পরিশ্রম এবং অতুলনীয় নিষ্ঠার ফলেই তিনি এই ফল পেলেন। তাঁকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।'

সিবিআইয়ের হাতে গ্রেফতার

সিবিআইয়ের হাতে গ্রেফতার

ভোট পরবর্তী হিংসার ঘটনায় জগদ্দল থেকে ১ জনকে গ্রেফতার করল সিবিআই। অভিযুক্তের নাম রতন হালদার। গত কয়েকদিন ধরেই জেলায় েজলায় ঘুরছে সিবিআইয়ের তদন্তকারীরা। তাঁরা জোন িহসেবে ভাগ করে কাজ করছে তারা। গতকাল সিট গঠন করে রাজ্য সরকার তদন্ত করছে।

ইডার দাপটে বিপর্যস্ত আমেরিকা

ইডার দাপটে বিপর্যস্ত আমেরিকা

ইডার দাপটে বিপর্যস্ত আমেরিকা। নিউইয়র্কের রাস্তা দেখে মনে হচ্ছে নদী বইছে। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। জরুরি অবস্থা জারি হয়েছে গোটা আমেরিকায়। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা নিউ ইয়র্ক শহরে। এখনও লাগাতার বৃষ্টি চলছে ইডার দাপটে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ জার্সি।

সরকার গঠন আজই

সরকার গঠন আজই

আজই আফগানিস্তানে সরকার গঠন করতে পারে তালিবানরা। তবে এখনও পর্যন্ত নেতা নির্বাচন করে উঠতে পারেননি তাঁরা। গত কয়েকদিন ধরেই তীব্র অচলাবস্থা তৈরি হয়েছে আফগানিস্তানে। ইতিমধ্যেই মহিলাদের উপর একাধিক ফতোয়া জারি করা হয়েছে। আমেরিকা সেনা বাহিনী সরিয়ে নিয়ে গিয়েছে।

পরকীয়ার জেরে শাস্তি

পরকীয়ার জেরে শাস্তি

পরকিয়ার অভিযোগে দেওর ও বৌদিকে খুঁটিতে বেধে জুতোর মালা পরালো গ্রামবাসী।বানারহাট ব্লকের সাকোয়াঝড়া-১ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব গয়েরকাটার জমতলা এলাকার ঘটনা। শুক্রবার সকালে পরকীয়ার অভিযোগে দেওর বৌদিকে বেঁধে রাখল স্থানীয় বাসিন্দারা। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, মহিলাটি স্বামী ভিন রাজ্যে থাকেন। বাড়িতে তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে থাকেন ‌। ভোর বেলায় হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী। এরপর দুজনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়,। খবর পেয়ে বানারহাটের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে। এবং অভিযুক্ত দেওয়র বৌদিকে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকেই অভিযোগ দায়ের হয়নি।

অধীর চৌধুরীকে কালো পতাকা

অধীর চৌধুরীকে কালো পতাকা

মুর্শিদাবাদে বিক্ষোভের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । তাঁকে কালো পতাকা দেখানোর পাশাপাশি গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের নেতা-কর্মী ও স্থানীয়দের বিরুদ্ধে। শুক্রবার সকালের ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের রানিনগরের গোধনপাড়ার কাছারি পাড়ায়। ওঠে 'গো ব্যাক' স্লোগান। দীর্ঘক্ষণের অশান্তির পর বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। এরপর দলের কর্মী ঝড়ু মণ্ডল, আসারুদ্দিন শেখদের বাড়ি পরিদর্শন করেন অধীরবাবু। কথা বলেন আক্রান্তদের পরিবারের সদস্যদের সঙ্গে।

দিল্লি বিধানসভায় সুড়ঙ্গের হদিশ

দিল্লি বিধানসভায় সুড়ঙ্গের হদিশ

দিল্লি বিধানসভার ভিতরে সুড়ঙ্গের হদিশ। এই সুড়ঙ্গটি বিধানসভা থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে লালকেল্লা অবধি রয়েছে। বিধানসভার স্পিকার জানিয়েছেন, এই সুড়ঙ্গটি সম্ভবত, ব্রিটিশদের সময়কাল থেকেই তৈরি। মূলত স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যাওয়া, নিয়ে আসার ক্ষেত্রে এই সুরঙ্গটি ব্যবহার করা হতো। আশঙ্কা করা হচ্ছে যে, তাঁদেরকে যখন শাস্তি দেওয়া হতো, যাতে বহিরাগত ক্ষোভ-বিক্ষোভের থেকে বিরত থাকা যায়, সেই কারণেই এই লুকিয়ে এই সুড়ঙ্গ পথ ধরেই তাঁদেরকে নিয়ে যাওয়া হতো। আজ অবধি এই সুড়ঙ্গের হদিশ কেউ জানত না।

বাড়ছে মেট্রো

বাড়ছে মেট্রো

বাড়ছে আরও মেট্রোর রেক। সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। ২ প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার বিধিনিষেধ এখন শিথিল করা হয়েছে। এবার তাই সোমবার থেকে আরও মেট্রোর রেক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সোম থেকে শুক্রবার পর্যন্ত ২৪০টি থেকে মেট্রোর রেক বেড়ে ২৪৬। শনি-রবিবার চলবে শুধুমাত্র মেট্রোর স্টাফ স্পেশাল।

খুলছে গ্রন্থাগার

খুলছে গ্রন্থাগার

দীর্ঘ কয়েকমাস পর খুলে গেল রাজ্যের সব সরকারি গ্রন্থাগারগুলি । এই মর্মে ২ তারিখ বিজ্ঞপ্তি জারি হয় গ্রন্থাগার বিভাগের তরফে। রাজ্যের সব জেলায় পাঠানো হয়েছে সেই বিজ্ঞপ্তি। সেইমতো আগামী ৬ তারিখ থেকে জেলার গ্রন্থাগারগুলির বন্ধ দরজা খুলে দেওয়া হবে। ফের পুরনো বইয়ের প্রিয় গন্ধে মাতোয়ারা হয়ে ওঠার অপেক্ষায় প্রহর গুনছেন পুস্তকপ্রেমীরা।

ত্রিপুরায় হেল্পলাইন

ত্রিপুরায় হেল্পলাইন

এরাজ্যের 'দিদিকে বলো'র ধাঁচে এবার ত্রিপুরাতেও চালু হচ্ছে 'মুখ্যমন্ত্রী হেল্পলাইন'। ঠিক যেভাবে 'দিদিকে বলো'র নম্বরে ফোন করে সাধারণ নাগরিকরা বিভিন্ন সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে জানানো যেত, সেভাবেই ত্রিপুরাতেও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের দেওয়া টোল ফ্রি নম্বরে ফোন করে নাগরিকরা নিজেদের সমস্যা, অভাব-অভিযোগ জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী নিজে সেই অভিযোগগুলির সমাধান করবেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+