বুলবুলের রেশ কাটতে না কাটতে এই নভেম্বরেই আরও একটি ঘূর্ণিঝড়ের চোখরাঙানি

বুলবুলের তাণ্ডবের রেশ এখনও কাটেনি। শনিবার সারা রাত জুড়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা তছনছ করে দিয়ে শেষ পর্যন্ত রবিবার রাজ্য ত্যাগ করেছে বুলবুল।

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবের রেশ এখনও কাটেনি। শনিবার সারা রাত জুড়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা তছনছ করে দিয়ে শেষ পর্যন্ত রবিবার রাজ্য ত্যাগ করেছে বুলবুল। এরই মধ্যে চলতি মাসেই নতুন ঘূর্ণিঝড়ের চোখরাঙানি এসে পড়েছে দেশের মূল ভূখণ্ডে।

বুলবুলের উৎপত্তি স্থলেই তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণিঝড়

বুলবুলের উৎপত্তি স্থলেই তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় বুলবুলের উৎপত্তি হয় দক্ষিণ চিন সাগরের এক ঝড় থেকে। সেই ঝড়টির নাম ছিল মাতমো। সেই মাতমো থেকে ছিটকে গিয়ে তৈরি হয় এই ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে তাণ্ডব চালায়। সেই একই রকম ভাবে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে দক্ষিণ চিন সাগরে। এর নাম 'নাকরি'।

 ফুলের নামে নামকরণ ঘূর্ণিঝড়টির

ফুলের নামে নামকরণ ঘূর্ণিঝড়টির

উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া চারটি বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয় এই নাকরির নামে। পূর্ব এশিয়ার একটি ফুলের নাম এই নাকরি। এই নামটি দিয়েছে কম্বোডিয়া। ২০০২, ২০০৮ ও ২০১৪ সালে এই একই নামের ঝড় দক্ষিণ চিন সাগরের বিভিন্ন এলাকায় আছড়ে পড়েছিল। মূলত পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া ট্রপিকাল সাইক্লোনগুলির নামকরণের দায়িত্বে থাকা ১৪টি দেশের মধ্যে অন্যতম কম্বোডিয়া।

নাকরি-র বর্তমান অবস্থান দক্ষিণ চিন সাগর

নাকরি-র বর্তমান অবস্থান দক্ষিণ চিন সাগর

নাকরি আপাতত শক্তি বাড়িয়ে দক্ষিন চিন সাগরেই অবস্থান করছে। সোমবার এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে ভিয়েতনামের উপকূলে। স্থলভাগে ঢুকে গেলে সেই ঘূর্ণিঝড়ের শক্তি ক্রমশ কমতে পারে বলে মত আবহাওয়াবিদদের। এরপর এই ঘূর্ণীবর্তটি ভিয়েতনামের মধ্যাঞ্চল অতিক্রম করে দক্ষিণ থাইল্যান্ড ও দক্ষিণ মায়ানমারে হানা দেবে। অবশ্য এই হানার জেরে প্রবল বৃষ্টি ছাড়া সেরকম কোনও ক্ষয় ক্ষতির আশঙ্কা নেই।

১৪ নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরে ঢুকবে নাকরি

১৪ নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরে ঢুকবে নাকরি

বর্তমানে ঘূর্ণিঝড়টির গতিপথের পূর্বাভাস অনুযায়ী যদি এটি এগোতে থাকে তবে থাইল্যান্ড থেকে পূর্ব দিকে আসার সময় ঘূর্ণিঝড় থেকে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ১৪ নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরে ঢুকবে ঘূর্ণাবর্তটি। সেই সময় আবার শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়াবিদরা। সেই ক্ষেত্রে প্রভাবিত হবে অন্ধ্রপ্রদেশের উত্তর দিক ও ওড়িশা উপকূলবর্তী এলাকাগুলি। যদিও এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের ভারতে আছড়ে পড়ার সঠিক সময় অনুমান করা সম্ভব হয়নি।

দক্ষিণবঙ্গে বুলবুলের তাণ্ডব

দক্ষিণবঙ্গে বুলবুলের তাণ্ডব

এদিকে বুলবুলের প্রভাবে দক্ষিণ বঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে বলা হয়েছিল, ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশ অভিমুখে এগোবে ঘূর্ণিঝড়টি। বুধবার বলা হয়, ওড়িশা নয়, ঘূর্ণিঝড়েটি এগোচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে। সেই মতো শনিবার গাঙ্গেও পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে বুলবুল।

বুলবুলে প্রভাবিত রাজ্যের তিন জেলা

বুলবুলে প্রভাবিত রাজ্যের তিন জেলা

প্রায় সাড়ে ৬ ঘণ্টার তাণ্ডব। রাজ্যের তিন জেলা মিলিয়ে বুলবুলের বলি সাত। এরমধ্যে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটেই মারা গিয়েছেন ৫ জন। ব্যাপক ক্ষয়ক্ষতি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ, নামখানা, বকখালিতে। স্থানীয়দের দাবি, ভাঁটা থাকায় জলোচ্ছ্বাস তেমন হয়নি। কিন্তু ঝড়-জলে ছাপিয়ে গিয়েছে আয়লাকে। রবিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয় ত্রাণের কাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+