AIIMS-এর চালা উড়িয়ে , ক্রেন ভেঙে ওড়িশায় দাপটে সুপার সাইক্লোন 'ফণী'! দেখুন ভয়ঙ্কর কিছু ভিডিও
৩ ঘণ্টা ধরে ওড়িশায় তাণ্ডব চালিয়েছে সাইক্লোন ফণী। পুরী, গঞ্জাম, সাক্ষীগোপাল, খুরদার মতো জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে।
৩ ঘণ্টা ধরে ওড়িশায় তাণ্ডব চালিয়েছে সাইক্লোন ফণী। পুরী, গঞ্জাম, সাক্ষীগোপাল, খুরদার মতো জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। রক্তচক্ষু নিয়ে এই দুর্যোগ কোথাও ভেঙে ফেলেছে বাড়ি কোথাও বা উপড়ে নিয়েছে গাছ, আবার কোথাও উ়ডিয়ে দিয়েছে ফাইবারের চালা। একনজরে দেখে নেওয়া যাক ওড়িসশায় এদিনের 'ফণী' তাণ্ডবের ভয়াবহ কিছু ভিডিও।
|
এদিনে এইমস ভুবনেশ্বরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফণীর দাপটে। হাসপাতালের ফাইবারের চালা উড়ে যায়। সেখানের একটি হস্টেলের মাথায় ছিল ফাইবারের চালা, আর সেই চালাই এদিন উড়ে যায়।
প্রবল বেগে হাওয়াক তোড়ে , এদিন তছনছ হয়ে যায় একাধিক জিনিসপত্র। বহু ভাইরাল ভিডিও থেকেই আঁচ করা গিয়েছে ফণীর বীভৎস কিছু রূপ।
|
ঝড়ের দাপটে এদিন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গোটা ওড়িশায়। আর সেই ছবিও এদিন উঠে আসে সোশ্যাল মিডিয়ায়।
|
একাধিক ইমারতের সঙ্গে সঙ্গে এদিন ভেঙে পড়েছে নির্মিয়মান বাড়ির সঙ্গে লাগোয়া যন্ত্রাংশ, ক্রেন। আর সেই ভয়াবহ দৃশ্য ভিডিওবন্দি হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।












Click it and Unblock the Notifications