সাইক্লোন 'ফণী'র তাণ্ডবে ওড়িশায় মৃত বেড়ে ৮, লণ্ডভণ্ড একাধিক এলাকা

৩ ঘণ্টা না পার হতেই সাইক্লোন 'ফণী'র দাপটে মৃত্যুর খবর আসতে শুরু করছে। এদিন ওড়িশায় এক ব্যক্তির গাছ পড়ে মৃত্যু খবর আসে।

সাইক্লোন 'ফণী'র দাপটে মৃত্যু বেড়ে ৮। শুক্রবার সকালে ঝড় হওয়ারর পর থেকেই মৃত্যুর খবর আসতে শুরু করে। শুক্রবার ওড়িশায় এক ব্যক্তির মাথায় গাছ পড়ে মৃত্যু খবর আসে। ওড়িশায় সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে জগৎসিংপুর, কেন্দপাড়া,পুরী,সাক্ষীগোপাল, খুরদা এলাকা। এদিন মৃত্যুর খবরটি আসে পুরীর কাছের সাক্ষীগোপাল এলাকা থেকে। অপর ব্যক্তির মৃত্যু হয়েছে ত্রাণ শিবিরে। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে খবর। মৃত্যু হয়েছে আরও ছয়জনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮-এ।

সাইক্লোন ফণীর তাণ্ডবে ওড়িশায় মৃত ১

সকাল থেকেই এদিন ওড়িশা দেখেছে ঝড় বৃষ্টির তাণ্ডব। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়েগিয়েছে সড়ক যোগাযোগ। ওড়িশার একাধিক এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওড়িশার একাধিক এলাকা। গতরাত থেকেই বিদ্যুৎহীন ছিল পুরী। এদিন আলো ফুটতেই পুরীর সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দেখা যায় । গোপালপুর সহ একাধিক জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে রয়েছে বৃষ্টি। যার জেরে একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে। আর তার জন্যই মৃত্যু হয়েছে একজনের।

ওড়িশা জুড়ে যুদ্ধকালীন তৎপরতায় সাইক্লোন মোকাবিলায় নেমে পড়েছে প্রশাসন। সেখানে জোরকদমে উদ্ধার ও ত্রাণের কাজে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, বিশাখাপত্তনমে ফণীর প্রস্তুতিতে তৈরি রয়েছে নৌজাহাজ। যাবতীয় পরিস্থিতি মোকাবিলায় তৈরি হচ্ছে প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+