Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উত্তরপ্রদেশে তৃতীয় দফার নির্বাচনে অধিকাংশ সপা প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, বলছে তথ্য

উত্তরপ্রদেশে তৃতীয় দফার নির্বাচনে অধিকাংশ সপা প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, বলছে তথ্য

দু’‌টি পর্যায়ে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে। তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য যে ১৩৫ জন প্রার্থী লড়বেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা রয়েছে। নতুন এক বিশ্লেষণ রিপোর্টে উঠে এল এই তথ্য।

ফৌজদারি মামলা

ফৌজদারি মামলা

উত্তরপ্রদেশ ইলেকশন ওয়াচ ও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (‌এডিআর)‌ মঙ্গলবার একটি বিশ্লেষক তথ্য পেশ করেছে যেখানে তারা ৬২৭ জন প্রার্থীদের মধ্যে ৬২৩ জনের স্ব-ঘোষিত হলফনামা ২০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ পরবর্তী পর্যায়ের নির্বাচনের জন্য খতিয়ে দেখা হয়েছে। প্রধান পার্টিগুলির মধ্যে সমাজবাদী পার্টির ৫৮ জন প্রার্থীদের মধ্যে ৩০ জন, ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির ৫৫ জনের মধ্যে ২৫ জন, বহুজন সমাজ পার্টির (‌বসপা) ৫৯ জন প্রার্থীর মধ্যে ২৩ জন প্রার্থী, কংগ্রেসের ৫৬ জনের মধ্যে ২০ জন প্রার্থী ও আম আদমি পার্টির (‌আপ)‌ ৪৯ জনের মধ্যে ১১ জন প্রার্থীর হলফনামা খতিয়ে দেখা গিয়েছে যে তারা নিজেরাই সেখানে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে ঘোষণা করেছে।

২৬টি নির্বাচনী এলাকায় ‘লাল সতর্কতা’

২৬টি নির্বাচনী এলাকায় ‘লাল সতর্কতা’

এদের মধ্যে সপার ২১ জন প্রার্থী, বিজেপির ২০ জন, বসপার ১৮ জন, কংগ্রেসের ১০ জন ও আপের ১১ জন প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। ২০ ফেব্রুয়ারি তৃতীয় দফায় ১৬টি জেলা জুড়ে ৫৯টি নির্বাচনী এলাকার মধ্যে ২৬টি (৪৪%) নির্বাচনী এলাকায় 'লাল সতর্কতা'‌ জারি করা হয়েছে। যেখানে তিন বা তার বেশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে ৷

 ২৪৫ জন প্রার্থী কোটিপতি

২৪৫ জন প্রার্থী কোটিপতি

বিশ্লেষণের তথ্য আরও বলছে যে ৬২৩ জন প্রার্থীদের মধ্যে ২৪৫ জন (‌৩৯ শতাংশ)‌ প্রার্থী কোটিপতি। এই প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে সপার ৫৬ জন প্রার্থী, বিজেপির ৪৮ জন প্রার্থী, বসপার ৪৬ জন, কংগ্রেসের ২৯ জন ও আপের ১৮ জন প্রার্থী ঘোষণা করেছে যে তাদের সম্পত্তির মূল্য এক কোটি। অখিলেশ যাদব পরিচালিত সমাজবাদী পার্টির প্রার্থী যশপাল সিং যাদব সবচেয়ে ধনী প্রার্থী, তার সম্পত্তির মূল্য ৭০ কোটি।

সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল

সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল

২০২০ সালের ফেব্রুয়ারিতে, সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলগুলিকে অপরাধী পটভূমি সহ প্রার্থীদের টিকিট দেওয়ার কারণ এবং কেন তাদের ছাড়া অন্য ব্যক্তিদের প্রার্থী হিসেবে বেছে নেওয়া যাবে না তা জানাতে নির্দেশ দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে এডিআর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তথ্য সংগ্রহ অনুযায়ী পর্যবেক্ষণে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ব্যবস্থা সংস্কারে কোনও আগ্রহ নেই। তারা একই ভুলের পুনরাবৃত্তি প্রত্যেকটি নির্বাচনে করে যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+