শিয়রে নির্বাচন তার আগে প্রার্থীদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

শিয়রে নির্বাচন। তারমধ্যেই প্রকাশ্যে এডিআর রিপোর্ট। তাতে কর্নাটকের নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে এডিআর। আর সেই রিপোর্টে যা দেখা গেছে তাতে উদ্বেগ বাড়বে বই কমবে না। কারণ এবারের নির্বাচনে যাঁরা প্রার্থী হয়েছে কর্নাটকে তাঁদের বেশির ভাগেরই নাম রয়েছে পুলিশের খাতায়।

এডিআরের রিপোর্ট বলছে ২০১৮ সালের নির্বাচনে যত জন প্রার্থীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ ছিল। এইবার সেই সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। বিজেপি, কংগ্রেস, জেডিএস এই তিনটিই প্রধান রাজনৈতিক দল কর্নাটকে। তিনটি রাজনৈতিক দলেই েসই সংখ্যা বেড়ে গিয়েছে অনেকটা।

শিয়রে নির্বাচন তার আগে প্রার্থীদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

এডিআরের রিপোর্টে যে তথ্য প্রকাশ্যে এসেছে তাতে জানা গিয়েছে বিজেপির মোট প্রার্থী সংখ্যার মধ্যে ৯৬ জনের নামে অপরাধের অভিযোগ রয়েছে। গতবার সেই সংখ্যাটা ছিল ৮৩। কংগ্রেসের ক্ষেত্রে তো আরও বেড়েছে। গতবার যেখানে সেই সংখ্যা ছিল ৫৯ সেটা বেড়ে ১২২ হয়ে গিয়েছে। আর জেডিএসের ক্ষেত্রে গতবার ৪১ জনের নামে অপরাধের অভিযোগ ছিল। সেটা বেড়ে গয়েছে ৭০।

আবার দেখা গিয়েছে ৮ জন প্রার্থীর নামে ৩০২ ধারা অর্থাৎ খুনের মামলা রয়েছে। ৩৫ জন প্রার্থীর বিরুদ্ধে খুনের চেষ্টা ৩০৭ ধারায় মামলা রয়েছে। ৪৯ জন প্রার্থীর নামে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ধারায় মামলা রয়েছে। একজনের নামে আবার ধর্ষণের মামলা দায়ের রয়েছে।

শিয়রে নির্বাচন তার আগে প্রার্থীদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

অপরাধ মূলক অভিযোগ রয়েছে এমন প্রার্থীর সংখ্যা কংগ্রেসে সবচেয়ে বেশি। ৫৫ শতাংশ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে রয়েছে অপরাধের অভিযোগ। তার মধ্যে ৩১ শতাংশ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। বিজেপির ৩০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। আর জেডিএসের ২৫ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।

এর মধ্যে আবার ৫৫ শতাংশ বিধানসভা কেন্দ্রকে লালতালিকাভুক্ত করা হয়েছে। এগুলিতে রেড অ্যালার্ট রয়েছে বলে জানিয়েছে এডিআরের রিপোর্ট। কারণ এই বিধানসভা কেন্দ্রগুলির প্রার্থীদের বেশিরভাগের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে। কর্নাটকে এবার মহিলা প্রার্থীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে বলে জানিয়েছে এডিআরের রিপোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+