ধীরে ধীরে ডুবছে জোশীমঠ! আর এর মধ্যেই আলিগড়ের একাধিক বাড়িতে ফাটল ঘিরে আতঙ্ক
ডুবতে বসেছে জোশীমঠ! সেখানকার একের পর এক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। কার্যত ভয়ঙ্কর বিপদের মুখে গোটা উত্তরাখন্ড। আর এই আতঙ্কের মধ্যে উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh)-এর Kanwariganj এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আর তা
ডুবতে বসেছে জোশীমঠ! সেখানকার একের পর এক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। কার্যত ভয়ঙ্কর বিপদের মুখে গোটা উত্তরাখন্ড। আর এই আতঙ্কের মধ্যে উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh)-এর Kanwariganj এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আর তা সামনে আসার পরেই তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। রীতিমত ঘুম উড়েছে সেখানকার মানুষের।

আর এই ঘটনা সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে গিয়েছেন প্রশাসনের আধিকারিকরাও।
যদিও আতঙ্কিত স্থানীয় মানুষের দাবি, গত কয়েকদিন এক একটি বাড়িতে এই ফাটল দেখা দিচ্ছে। আতঙ্কের মধ্যে দিনের পর দিন কাটাতে হচ্ছে। এই বিষয়ে স্থানীয় পুরসভাকেও জানানো হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দা শশীর। তবে প্রতিশ্রুতি ছাড়া কিছুই তাঁদের দেওয়া হয়নি বলে দাবি তাঁর। তবে ফাটল নিয়ে স্থানীয় মানুষজনের দাবি, স্মার্ট সিটি স্কিমের আওতায় সরকার নানা কাজ করেছে। মাটির ভিতর দিয়ে পাইপ লাইন বসানোর কাজ চলছে। সেই কারণেই এই ঘটনা বলে অনুমান বাসিন্দাদের।
Aligarh, Uttar Pradesh | Just received information that cracks have developed in few houses in Aligarh. Will send our team and a probe will be conducted into why this has happened: Rakesh Kumar Yadav, Additional Commissioner, Municipal Corporation pic.twitter.com/T8j8H5heRZ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 10, 2023
অন্যদিকে স্থানীয় পুরসভার অতিরিক্ত কমিশনার রাকেশ কুমার যাদব জানিয়েছেন, বিষয়টি নজরে এসেছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে দাবি তাঁর। শুধু তাই নয়, এলাকায় টিম পাঠানো হয়েছে। গোটা অবস্থা খতিতে দেখা হচ্ছে। খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলেও খবর।
উল্লেখ্য, ধীরে ধরো ধসে পড়ছে জোশীমঠ। নতুন করে ৬৮টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একের পর এক জায়গায় শুরু হয়েছে বেআইনি বাড়ি ভাঙার কাজ। আজ থেকেই বাড়ি ভাঙার কাজ শুরু করা হয়েছে। অপরিকল্পিত নির্মাণের কারণেই জোশীমঠের এই পরিস্থিতি বলে জানা গিয়েছে। জোশীমঠকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। আর এর মধ্যেই আলিগড়ের ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications