নতুন করোনা বিধি জারি মহারাষ্ট্রে, থিয়েটার–বেসরকারি দপ্তর চলবে ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে

নতুন করোনা বিধি জারি মহারাষ্ট্রে

মহারাষ্ট্রে করোনা ভাইরাস বৃদ্ধির জেরে রাজ্য সরকার শুক্রবার অডিটোরিয়াম, থিয়েটার ও বেসরকারি অফিসগুলির জন্য নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। নতুন কোভিড–১৯ নির্দেশিকা অনুযায়ী, মহারাষ্ট্রের অডিটোরিয়াম ও থিয়েটার ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে পরিচালিত হবে এবং বেসরকারি দপ্তরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানা গিয়েছে।

অডিটোরিয়াম/‌থিয়েটারের নিয়ম

অডিটোরিয়াম/‌থিয়েটারের নিয়ম

মহারাষ্ট্র সরকার জানিয়েছে কোনও ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক বা সাংস্কৃতিক সমাবেশে থিয়েটার ও অডিটোরিয়াম ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে পরিচালিত হবে। নির্দেশিকা অনুযায়ি থিয়েটার ও অডিটোরিয়াম ইভেন্ট তখনই করতে পারবে যখন তারা ৫০ শতাংশ ক্ষমতার কথা মেনে চলবে, মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেবে না, হলে ঢোকার আগে সকলের তাপমাত্রা পরীক্ষা করে নিতে হবে এবং থিয়াটার বা অডিটোরিয়ামের বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার রাখা থাকবে। নির্দেশিকায় এও বলা হয়েছে মাস্ক পরা এবং সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে। সরকারের নিয়ম লঙ্ঘন করলে থিযেটার বা অডিটোরিয়ামের মালিককে শাস্তি পেতে হবে।

 বেসরকারি অফিসের নিয়ম

বেসরকারি অফিসের নিয়ম

সরকার জানিয়েছে স্বাস্থ্য ও অন্যান্য জরুরি পরিষেবা ব্যাতীত বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে কাজ করতে হবে।

সরকারি/‌ আধা–সরকারি প্রতিষ্ঠানের নিয়ম

সরকারি/‌ আধা–সরকারি প্রতিষ্ঠানের নিয়ম

সরকারি বা আধা-সরকারী অফিসগুলির ক্ষেত্রে অফিসের প্রধানকে সমস্ত কোভিড -১৯ প্রোটোকলের বিধি নিশ্চিত করার জন্য কর্মীদের উপস্থিতি সম্পর্কিত সিদ্ধান্ত নিতে হবে।

উৎপাদন ক্ষেত্রের নিয়ম

উৎপাদন ক্ষেত্রের নিয়ম

রাজ্য সরকার জানিয়েছেন পুরো ক্ষমতা নিয়েই উৎপাদন কেন্দ্রগুলি তাদের কাজ চালাবে। তবে মাস্ক পরে থাকা ও সামাজিক দুরত্ব মেনে চলার বিষয়টি নিশ্চিত করে তবেই কাজ শুরু করা যাবে।

মহারাষ্ট্রের পরিস্থিতি খারাপ

মহারাষ্ট্রের পরিস্থিতি খারাপ

মহারাষ্ট্রে করোনা ভাইরাস তীব্র গতিতে বাড়ছে। যা রাজ্য সরকারকে চিন্তায় ফেলেছে। রাজ্য সরকার এই সপ্তাহে নতুন করে কোভিড বিধি চালু করেছে মহারাষ্ট্রে। বৃহস্পতিবার রাজ্যে নতুন করে ২৫,৮৩৩টি করোনা কেস ধরা পড়ে, যা প্রকোপের পর একদিনে সর্বোচ্চ কেস হিসাবে রিপোর্ট হয়েছে। গত বছর মহামারিটি শুরু হওয়ার পর থেকে রাজ্যে পরপর সাতদিন দৈনিক করোনা কেসের এমন বৃদ্ধি লক্ষ্য করা গেল। নতুন এই করোনা কেসগুলি সহ মহারাষ্ট্রে মোট সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেল ২৩,৯৬,৩৪০। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের, এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩,১৩৮। এছাড়াও রাজ্যে সক্রিয় করোনা কেসের সংখ্যা ১,৬৬,৩৫৩টি।

আটটি রাজ্যে করোনা সংক্রমণ

আটটি রাজ্যে করোনা সংক্রমণ

মহারাষ্ট্র, তামিলনাড়ু, পাঞ্জাব, গুজরাত, মধ্যপ্রদেশ, দিল্লি, কর্নাটক ও হরিয়ানা এই আটটি রাজ্যে দৈনিক করোনা কেসের সংখ্যা বৃদ্ধিতে দেশের সরকারের ঘুম উড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+