কোভিড-১৯: করোনা মোকাবিলায় সরকারি হাসপাতালগুলিতে মকড্রিলের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের

কোভিড-১৯: করোনা মোকাবিলায় সরকারি হাসপাতালগুলিতে মকড্রিলের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের

করোনা ভাইরাস ক্রমশ সংকট জনক পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে দেশকে। আক্রান্তের সংখ্যা এক সপ্তাহের মধ্যে বেড়ে ৩০০ হয়ে গিয়েছে। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৪। এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলিকে করোনা সংক্রমণ পরীক্ষার ল্যাবরেটরি বাড়ানো হয়েছে। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

কোভিড-১৯: করোনা মোকাবিলায় সরকারি হাসপাতালগুলিতে মকড্রিলের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের

জরুরি অবস্থার পরিস্থিতি মোকাবিলার জন্য হাসপাতালগুলিকে মকড্রিল করতে বলা হয়েছে। আইসিইউর নার্স থেকে চিকিৎসকলকেই এই মকড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে। কীভাবে করোনা ভাইরাসের মত মহামারীর মোকাবিলা করা হয় তারও প্রস্তুতি নিতে বলা হয়েছে। এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা।

এমনকী ল্যাবরেটরির কর্মী এবং হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মদেরও মক ড্রিল করাতে বলা হয়েেছ। করোনা আক্রান্ত কোনও রোগীর পরিবার ওয়ার্ডের মধ্যে গেলে তাঁকে কী কী পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে তারও নির্দেশিকা দেওয়া হয়েছে। এদিকে আগামি কয়েক সপ্তাহ ভারতের পক্ষে অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+