কাজে আসল না অনুব্রত মণ্ডলের প্রার্থনা! আপাতত তিহাড়েই থাকতে হবে সুকন্যাকে
কাজে আসল না অনুব্রত মণ্ডলের প্রার্থনা! আপাতত তিহাড়েই থাকতে হবে সুকন্যা মণ্ডলকে। জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। গত কয়েকদিন আগেই জামিনের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত কন্যা।
দীর্ঘ শুনানি শেষে গত সপ্তাহেই এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়। তবে রায়দান স্থগিত রাখে। আজ বৃহস্পতিবার জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। যা নিঃসন্দেহে বড় ধাক্কা অনুব্রত এবং সুকন্যার কাছে। যদিও এই বিষয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ সুকন্যা হতে পারে বলে জানা গিয়েছে।

অন্যদিকে অনুব্রত মন্ডলের জামিনের আবেদনের শুনানিও স্থগিত হয়ে গিয়েছে। গরমের ছুটি পড়ে যাওয়ার কারনে অন কেষ্টার জামিনের শুনানি সম্ভব হয়নি। ফলে গোটা জুন মাস তিহাড়েই কাটাতে হবে বাবা-মেয়েকে। তবে মেয়ের যাতে জামিন হয়ে যায় সেই আবেদন জানিয়েছিলেন অনুব্রত।
সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছিলেন, সুকন্যা জামিনের আবেদন জানিয়েছে। ওর জামিনটা যাতে ঈশ্বর দিয়ে দেয় সেই প্রার্থনাই জানাচ্ছি বলেও জানান অনুব্রত। কিন্তু ইশ্বর কথা শুনলেন না। গত শুনানিতে সুকন্যা মন্ডল গরু পাচারের কিছুই জানত না বলে দাবি করেছিলেন তাঁর আইনজীবী। এমনকি ইচ্ছাকৃত ভাবে ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।
যদিও ইডির দাবি, সুকন্যা শিক্ষিত মেয়ে। তিনি সব জানতেন। এমনকি তিনি শিক্ষিকা হয়ে কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তি হল তা নিয়েও জামিন মামলার শুনানিতে বলে ইডি। পাশাপাশি গরু পাচারের টাকা লেনদেনে মেয়ে সুকন্যা বাবা অনুব্রতকে সাহায্য করেছিলেন বলেও দাবি তদন্তকারী সংস্থার।

এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয়কে তুলে ধরে মামলায় জোর সওয়াল করেন ইডি। দীর্ঘ শুনানি শেষে আজ বৃহস্পতিবার সুকন্যার জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। যা অবশ্যই বড় ধাক্কা। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই অনুব্রত মন্ডলের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এমনকী তাঁর স্ত্রী এবং মেয়ের নামে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে কেষ্টর কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারীরা। এমনকি সুকন্যা এবং মৃত স্ত্রীয়ের নামেও বিপুল সম্পত্তি আছে। সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications