মুম্বইয়ে প্রকাশ্য দিবালোকে রাস্তায় যৌনতায় মাতল যুগল, হইচই বাণিজ্যনগরীতে
বাণিজ্যনগরী মুম্বইয়ে একেবারে প্রকাশ্য রাস্তায় যৌনতায় মাতল যুগল। যা দেখে হইচই পড়ে গেল মুম্বইয়ে।
বাণিজ্যনগরী মুম্বইয়ে একেবারে প্রকাশ্য রাস্তায় যৌনতায় মাতল যুগল। যা দেখে হইচই পড়ে গেল মুম্বইয়ে। ঘটনাটি ঘটেছে পর্যটকে ঠাসা নরিম্যান পয়েন্ট এলাকায়।

রাস্তার ডিভাইডারে বসে যুগল যৌনতায় মাতে। যা দেখে কেউ ছবি তুলেছেন, কেউ ভিডিও করে রেখেছেন। পুরো ঘটনাই হয়েছে সকলের সামনে।
সেই ঘটনার ভিডিও স্যোশাল মিডিয়ায় ঘুরছে। স্থানীয়রা পুলিশে খবর দিলে টহলরত পুলিশ ভ্যান ঘটনাস্থলে পৌঁছয়।
পুলিশ সূত্রে খবর, যুগলের মধ্যে মহিলাকে ধরা গিয়েছে। তবে পুরুষ সঙ্গীটি পালিয়ে গিয়েছে। সে বিদেশি নাগরিক। তাঁর খোঁজে এখন তল্লাশি চলছে।
মহিলা জেরায় জানিয়েছেন, তাঁরা যৌন সঙ্গম করেননি। একে অপরকে চুম্বন করছিলেন। এখনও পুলিশ কোনও মামলা দায়ের করেনি।
এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সত্যাসত্য জানার চেষ্টা করছে পুলিশ। বিদেশি যুবকের খোঁজে তল্লাশি জারি রয়েছে।












Click it and Unblock the Notifications