দেশ শান্তিতে থাকবে যদি 'ভক্ত'রাও প্রধানমন্ত্রীর মতো সোশ্যাল মিডিয়া ছাড়েন! বার্তা নবাব মালিকের
দেশ শান্তিতে থাকবে যদি 'ভক্ত'রাও প্রধানমন্ত্রীর মতো সোশ্যাল মিডিয়া ছাড়েন! বার্তা নবাব মালিকের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতেই জানিয়েছেন যে তিনি এবার সোশ্যাল মিডিয়া ছাড়তে চলেছেন। আর প্রধানমন্ত্রীর এমন বার্তায় বিভিন্ন জল্পনা মাথাচাড়া দিতে শুরু করেছে। এমন অবস্থায় বহু নেতাই বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে। টিপ্পনি কাটতে ছাড়েননি এনসিপি নেতা নবাব মালিক।

এনসিপির খোঁচা
এনসিপির তরফে খোঁচা দিয়ে এদিন প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বক্তব্যকে রীতিমতো তোপ দাগেন নেতা নবাব মালিক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত 'দেশের স্বার্থের দিকে যাবে'। নবাব মালিক বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পর বিভিন্ন নেতাও সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা বলছেন। 'দেশ শান্তিতে থাকবে যদি সমস্ত ভক্তরা মোদীর মতোই সিদ্ধান্ত নেন।'

মোদী কুইটস সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ ভাইরাল
সোশ্যাল মিডিয়া মোদী ছাড়ার কথা ভাবনা চিন্তা করছেন , এমন বার্তা দিতেই টুইটারে ' মোদী কুইটস সোশ্যাল মিডিয়া ' হ্যাশট্যাগ ভাইরাল হয়ে যায়। আর সেই হ্যাশট্যাগেই এদিন নিজের বক্তব্য পোস্ট করেন নবাব মালিক।

সোশ্যাল মিডিয়া ও মোদী
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় মোদীর ৫৩.৩ মিলিয়ন ফলোয়ার রয়েছেন। ৪৪ মিলিয়ন ফলোয়ার শুধু রয়েছেন ফেসবুকেই। ৩৫.২ মিলিয়ন মানুষ মোদীকে ইনস্টাগ্রামে ফোল করছেন। আর এই সমস্ত অ্যাকাউন্ট থেকেই মোদী সরে যেতে চান বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications