করোনার জেরে লকডাউনে ওষুধের সংকট দেখা দিতে পারে! চাঞ্চল্যকর বার্তা

করোনার জেরে লকডাউনে ওষুধের সংকট দেখা দিতে পারে!চাঞ্চল্যকর বার্তা

করোনা সংকটের মধ্যে বিভিন্ন রাজ্যের সীমান্ত সিল করে দেওয়া হয়েছে বহু আগেই। এরপর আসে দেশ জুড়ে লকডাউন। এমন পরিস্থিতিতে ওষুধের যোগান নিয়ে উদ্বোগ বাড়ছে। যদিও সরকার জানিয়েছে কমতি পড়বে না কোনও অত্যাবশ্যকীয় যোগানে,তবুও এমন আশঙ্কা উঠে আসছে ট্রাক চালকদের ঘিরে।

ওষুদের কমতির কারণ কী?

ওষুদের কমতির কারণ কী?

বহু ফার্মা সংস্থা জানিয়েছে, বিভিন্ন জায়গায় ট্রাক আটকে দেওয়া ও বিভিন্ন রাজ্যে লকডাউনের ঘোষণার পর থেকে বহু রাজ্যের সীমান্ত সিল করা ছিল। যাতে অসুবিধায় পড়েন ট্রাক চালকরা। এরপর ট্রাক চালকরা আর গাড়ি চালাতে চাইছেন না। অনেকেই লকডাউনে ঘরে রয়েছেন। যার জেরে ওষুধের যোগান সমস্ত জায়গায় সঠিক পদ্ধতিতে হয়নি।

অ্যালুমিনিয়ম ফয়েল নির্মান সংস্থায় সংকট!

অ্যালুমিনিয়ম ফয়েল নির্মান সংস্থায় সংকট!

শুধু ট্রাক চালকই নন, ওষুধের মোড়ক নির্মাণকারী সংস্থার কর্মীরাও যেতে পারছেন না কাজে। লকডাউনের জেরে পুলিশের যে পদক্ষেপ দেখা গিয়েছে তাতে অনেকেই ভীত। আর তার জেরেই কর্মীরা কাজে আসছেন না বলে জানিয়েছেন সংস্থার কর্ণধাররা।

কোন কোন রাজ্যে সংকটের আশঙ্কা!

কোন কোন রাজ্যে সংকটের আশঙ্কা!

বিভিন্ন ফার্মা সংস্থার মালিকরা জানিয়েছেন মহারাষ্ট্র , কেরল,পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেহেতু লকডাউন বহু আগে থেকেই দানা বেঁধেছে ,তাই সেখানে লকডাউন গত সপ্তাহ থেকেই জারি। এমন পরিস্থিতিতে খাবারের জন্য রাস্তার ধারের ধাবাগুলিকে নিরাপদ মনে করছেন না ট্রাক চালকরা। আর তার জেরেই কাজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত তাঁদের। ফলে পরিস্থিতি আরও সংকট জনক হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+