দেশে দৈনিক করোনা সংক্রমণ ৮০ হাজার ছাড়াল, দৈনিক মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

দেশে দৈনিক করোনা সংক্রমণ ৮০ হাজার ছাড়াল, দৈনিক মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

আরও বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। একদিন আক্রান্ত হয়েছেন ৮১,৪৬৬ জন। দেশের মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৩,০৩,১৩১। বেড়েছে করোনা সংক্রমণে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৪৯৬ জন। অর্থাৎ দৈনিক মৃত্যু প্রায় ৫০০ ছুঁই ছুঁই। গোটা দেশে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা এখন ১,৬৩,৩৯৬।

দেশে দৈনিক করোনা সংক্রমণ ৮০ হাজার ছাড়াল

ফের উর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। শীর্ষে সেই মহারাষ্ট্র। আজ মহারাষ্ট্রে লকডাউন নিয়ে বড় ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন রাজ্যের পরিস্থিতি নিয়ে। গোটা দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে। ৬,১৪,৬৯৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণ বাড়তে শুরু করারা দিনে ১ লক্ষ করোনা টিকাকরণেক টার্গেট নিয়েছে মুম্বই পুরসভা। বাড়ি বাড়ি গিয়ে করোনা টিকাকরণের কথা বললেও কেন্দ্রের তরফে এখনও অনুমতি মেলেনি। সকাল থেকে মুম্বইয়ের দাদরে সবজি বাজারে ভিড় দেখা যাচ্ছে। সংক্রমণের ভয় উপেক্ষা করেই বাজারে ভিড় করছেন ক্রেতারা।

গতকাল শুধু মুম্বইয়েই করোনা সংক্রমণ ৮,০০০ ছাড়িয়ে গিয়েছিল। বলিউডেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই আলিয়া ভাটের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। নিজেউ টুইট করে সেকথা জানিয়েছেন আলিয়া ভাট। নিজেকে আইসোলেশনে রেখেছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে করোনা টিকা নিয়েছেন অমিতাভ বচ্চন। মহারাষ্ট্রের পাশাপাশি তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশেরও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ বাড়ছে। গতকাল ১ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন এক দিনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+