ক্রমেই বিধ্বংসী চেহারা নিচ্ছে করোনার প্রকোপ, মৃত ও আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে প্রথম সারিতে ভারত
ক্রমেই বিধ্বংসী চেহারা নিচ্ছে করোনার প্রকোপ, মৃত ও আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে প্রথম সারিতে ভারত
গোটা দেশে প্রত্যহ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণের নিরিখেও নিত্যনতুন রেকর্ড তৈরি হচ্ছে দেশে। এদিকে গত ২৪ ঘণ্টাতেও গোটা দেশে ২৫ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। এমতাবস্থায় দেখা যাচ্ছে করোনায় মৃত ও আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে কয়েক সপ্তাহ ধরেই প্রথম সারিতে রয়েছে ভারত। এদিকে এই মুহূর্তে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২১ লক্ষ ৯১ হাজার ৯৩৩। মারা গেছেন ৫ লক্ষ ৫২ হাজার ৫১৫জন।

এদিকে গত সপ্তাহের শেষেই আক্রান্তের নিরিখে রাশিয়াকে টপকে তৃতীয় স্থানে উঠে আসে ভারত। আগে রয়েছে শুধু ব্রাজিল ও আমেরিকা। এদিকে এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৭১ হাজার ১২৯। ব্রাজিলের ক্ষেত্রে এই সংখ্যা ১৭ লক্ষ ১৬ হাজার ১৯৬। আমেরিকার ক্ষেত্রে এই সংখ্যা ৩১ লক্ষ ৩১ লক্ষ ৫৯ হাজার ৫১৪। এদিকে এখনও পর্যন্ত গোটা বিশ্বে মোট মৃতের তালিকায় ৮ নম্বরে রয়েছে ভারত। প্রথম স্থানে আমেরিকা। সেখানে এখনও পর্যন্ত করোনার থাবায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৮৭৩ জনের। ভারতে এই সংখ্যা ২১ হাজার ১৭৪।
এদিকে গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৩ হাজার ২৭৯ জন। তার মধ্যে আমেরিকাতেই আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৮৪৮ জন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত ব্রাজিলে ৪১ হাজার ৫৪১ জন, ভারতে ২৫ হাজার ৫৭১ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় গোটা পৃথিবীতে মারা গেছেন ৫ হাজার ৫১৮ জন। এরমধ্যে চতুর্থ স্থানে রয়েছে ভারত। তারমধ্যে ব্রাজিলে রয়েছে সবার উপরে। সেখানে মারা গেছেন ১ হাজার ১৮৭ জন। মেক্সিকোতে ৮৯৫ জন। আমেরিকায় ৮৯০ ও ভারতে ৪৯১ জন।












Click it and Unblock the Notifications