একদিনে ১ লাখ পার করেই সংক্রমণের গতি কমালো করোনা, পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী
একদিনে ১ লাখ পার করেই সংক্রমণের গতি কমালো করোনা, পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী
রবিবার একলাফে এক লাখ আক্রান্তের গণ্ডি পার করার পর সোমবার যেন খানিক থমকালো করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের পারা ১ লক্ষের গণ্ডি পার না করলেও ধারে কাছে গিয়ে থমকালো মোট সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা কবলে পড়েছেন ৯৬ হাজার ৯৮২ জন।

খানিকটা কমল করোনা সংক্রমণ
এদিকে তার আগের দিন গোটা দেশে করোনার কবলে পড়েছিলেন ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। যা এদিন প্রায় ৭ হাজার কমে যাওয়ায় খানিক স্বস্তির নিশ্বাস ফেলছেন স্বাস্থ্য আধিকারিকেরা। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৪৬ জন। অন্যদিকে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা গোটা দেশে বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৮৮ হাজার ২২৩ জন। আর তাতেই বাড়ছে উদ্বেগ।

একটানা ২৭ দিন বেড়ে চলেছে সক্রিয় রোগীর সংখ্যা
এদিকে এই নিয়ে গত ২৭ দিন একটানা সক্রিয় রোগীর বেড়ে চলেছে গোটা দেশে। বর্তমানে গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৬ লক্ষ ৮৬ হাজারেরও বেশি। যদিও সুস্থ হয়েছেন ১ কোটি ১৭ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ। এদিকে করোনা তালিকায় ভারত বর্তমানে তৃতীয় স্থানে থাকলেও দৈনিক আক্রান্তের নিরিখে ইতিমধ্যেই আমেরিকা, ব্রাজিলকে ছাপিয়ে শীর্ষ স্থান দখল করে ফেলেছে।

সর্বাধিক সংক্রমণ ছড়াচ্ছে ৮ রাজ্য
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৫০ হাজার ১৪৩ জন। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে এই তথ্যের কথা জানানো হয়েছে। এদিকে গোটা দেশের সিংহভাগ করোনা সংক্রমণের জন্য আট রাজ্যেই কাঠগড়ায় তুলছে বিশেষজ্ঞরা। সর্বাধিক করোনা ছড়াচ্ছে মহারাষ্ট্র। এমনকী গোটা দেশের ৮০ শতাংশের বেশি করোনা সংক্রমণের জন্য এই ৮ রাজ্যেই দায়ী বলেও দেখা যাচ্ছে করোনা পরিসংখ্যানেই।

জরুরি বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী
অন্যদিকে করোনা পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যেই বৃহঃষ্পতিবার উচ্চপর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাস্থ্য সচিব সহ কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারাকিদের ওই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে মঙ্গলবারই আবার করোনা সঙ্কটন নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। ১১ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির প্রতিনিধিদের সঙ্গে এদিনই তার জরুরি আলোচনা রয়েছে বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications