পুলিশের প্রবল তল্লাশির মধ্যেই তবলিঘি জামাত নেতার অডিও বার্তা! কোন ইঙ্গিত স্পষ্ট করলেন তিনি

করোনা মোকাবিলায় ঈশ্বরের ওপর আস্থা রেখে মসজিদেই নিজামুদ্দিনের অনুষ্ঠানে যোগদানকারী সদস্যদের থাকতে পরামর্শ দিয়েছিলেন মৌলানা সাদ। তবলিঘি জামাত প্রধান এই নেতাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই দিল্লি পুলিশ দায়ের করেছে এফআইআর । আর এমন পরিস্থিতিতে জামাত নেতার অডিও বার্তা উঠে এলো।

কোথায় রয়েছেন মৌলানা সাদ?

কোথায় রয়েছেন মৌলানা সাদ?

দেশ জুড়ে একাধিক জায়গা থেকে করোনা ভাইরাসের সংক্রমণের খবর মিলছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে দিল্লির নিজামুদ্দিনের অনুষ্ঠানে যোগদানকারী মৌলানারাই কোভিড ১৯ পজিটিভ। এমন পরিস্থিতিতে নিজামুদ্দিনের তবলিঘি জামাতের প্রধানকে খুঁজছে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে আইন অমান্য করে জমায়েতের অভিযোগ এনেছে দিল্লি সরকার।

মৌলানা সাদের বার্তা

মৌলানা সাদের বার্তা

মৌলানা সাদ এদিন এক প্রকাশিত অডিও বার্তায় জানিয়েছেন , তিনি আপাতত আইসোলেশনে রয়েছেন। তাঁর অগণিত অনুরাগীদের তিনি সরকারি নির্দেশ মেনে চলার বার্তাও দিয়েছেন।

 নিজামুদ্দিন নিয়ে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রকের

নিজামুদ্দিন নিয়ে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রকের

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে , নিজামুদ্দিনের ঘটনার জেরেই বেড়ে গিয়েছে দেশ জুড়ে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের তরফে দাবি, এই ঘটনা বাদ দিলে ভারতে করোনার আক্রান্তের ন্যাশনাল ট্রেন্ড নিয়ন্ত্রিত হচ্ছিল এতদিন ধরে। তবে এই ঘটনার জেরে সেই সংখ্যা ক্রমাগত বাড়তে থাকছে।

৫০০০ কোয়ারেন্টাইনে!

৫০০০ কোয়ারেন্টাইনে!

নিজামুদ্দিনের ঘটনার জেরে ভারতে ৫০০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে, খবর গোটা দেশের ৮ হাজারেরও বেশি ওই অনুষ্ঠানে যোগদানকারী মানুষ রয়েছেন। ফলে আতঙ্ক দ্বিগুণ হারে গ্রাস করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+