করোনা আতঙ্ক: মন্ত্রীপুত্রের তবলিঘি যোগ নিয়ে জল্পনা! প্রশাসন দিল কোন নির্দেশ
নিজামুদ্দিনের ঘটনায় গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, ভারতের বিভিন্ন জায়গায় ৮ হাজার জন ছড়িয়ে রয়েছেন। ইতিমধ্যেই দেশের একের পর এক জায়গা থেকে দিল্লির ওই অনুষ্ঠানে যোগদানকারী বহু সদস্য কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন বলে খোঁজ মিলেছে। এমন পরিস্থিতিতে ঝাড়খন্ডের এক মন্ত্রীর ছেলেকে নিয়ে জল্পনা তৈরি হয়।

ঝাড়খন্ডের মন্ত্রী হাজি হুসেনের ছেলে তনভির হুসেনকে কোয়ারেন্টাইনে পাঠানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। কারণ পুলিশের কাছে খবর রয়েছে যে তনভির তবলিঘির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, । এছাড়াও মন্ত্রী ও তাঁর পরিবারকেও কোয়ারেন্টাইনে থাকবার নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে মন্ত্রীর পুত্র তনভিরকে নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। যদিও তনভির এই অভিযোগ মানতে রাজি নন। পুলিশ ইতিমধ্যেই তনভিরের বক্তব্যের সাপেক্ষে তাঁর গতিবিধি সিসিটিভি ফুটেজ থেকে দেখা শুরু করেছে।
এদিকে, তনভিরের বাবা হাজি হুসেন জানিয়েছেন যে তাঁর ছেলের সঙ্গে দিল্লির ঘটনার কোনও যোগসূত্র নেই। ছেলে তনভির তবলিঘি জামাতের অনুষ্ঠানেও যাননি বলে জানানো হয়েছে প্রশাসনকে। অন্যদিকে, জামাতের সঙ্গে জড়িত দের সকলের পরিচিতি পেয়ে গিয়েছে ঝাড়খন্ড প্রশাসন। এমনই তথ্য জানানো হয়েছে। তবে এখনও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চলছে।












Click it and Unblock the Notifications