করোনা রুখতে মরিয়া কেন্দ্র এবার জেলাস্তরে নয়া পদক্ষেপ নিতে চলেছে! কোন সমীক্ষা শুরু হবে

সোমবার রাত পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরই মঙ্গলবার তড়িঘড়ি জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, জেলাস্তর পর্যন্ত কেন্দ্র করোনা মোকাবিলায় এবার বিশেষ নজরদারি শুরু করতে চলেছে চিকিৎসা পদ্ধতি ঘিরে।

 সেরোসার্ভে শুরু হবে জেলাস্তরে

সেরোসার্ভে শুরু হবে জেলাস্তরে

একটি এলাকার জনগেষ্ঠীর রক্তের নমুনায় রক্তরস নিয়ে পরীক্ষা করে সেখানে রোগের প্রতিরোধে থাকা অ্য়ান্টিবডি সংক্রান্ত সমীক্ষাই হল সেরোসার্ভে। আর এবার এই সমীক্ষা জেলাস্তর পর্যন্ত করার উদ্যোগ নিচ্ছে কেন্দ্র।

কীভাবে হবে সমীক্ষা?

কীভাবে হবে সমীক্ষা?

করোনা দেশের কোন স্তর পর্যন্ত ছড়িয়েছে তা বুঝতে বেশ কিছু সমস্যা হচ্ছে কেন্দ্রের। আর সেজন্য ৬ টি পাবলিক ও ৪ টি প্রাইভেট স্বাস্থ্য প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে প্রতি রাজ্যের জেলাস্তর পর্যন্ত সমীক্ষা চালাবে কেন্দ্র।

জেলাস্তরের নজরদারি

জেলাস্তরের নজরদারি

জেলাগুলিতে কোভিড ১৯ এর পরীক্ষা কীভাবে হচ্ছে, কতটা সফল সেখানে পরীক্ষা পদ্ধতি, বা কতটা পরিকাঠামো রয়েছে তার সমস্ত হিসাবে এবার নজরদারি করতে কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যকর্মীদের ৪০০ টি নমুনা প্রতি মাসে ও ১০০ টি নমুনা প্রতি সপ্তাহে টেস্ট করতে হবে। এটি বিশেষ কয়েকটি জেলার জন্যই কার্যকরী হবে।

মমতার তৎপরতা

মমতার তৎপরতা

কলকাতা সংলগ্ন তিনটি জেলা সবথেকে আক্রান্ত করোনার থাবায়। দূরের জেলাগুলিতে এখনও করোনা সে অর্থে থাবা বসাতে পারেনি। এখনও শহর ও শহরতলিতে করোনার সংক্রমণের রমরমা। কিন্তু গ্রামে এখনও করোনার প্রাদুর্ভাব দেখা দেয়নি বৃহৎ আকারে। এই পরিস্থিতিতে যাতে কোনওমতেই সংক্রমণ না ছড়ায়, তা নিশ্চিত করতে চাইছেন মমতা। আর সেই কারণেইন এদিনের বৈঠক বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+