রোগীর দেহেই অভিযোজন কোভিড ভাইরাসের, টিকার কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন! দিশেহারা বিজ্ঞানীরা

রোগীর দেহেই অভিযোজন কোভিড ভাইরাসের, টিকার কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন! দিশেহারা বিজ্ঞানীরা

সারাবিশ্বের কমবেশি সকল দেশেই যখন শুরু হয়েছে করোনা টিকাকরণ, তারই মাঝে ভাইরাসের নিত্যনতুন রূপবদলে যথারীতি বিরক্ত করোনাবিদরা। এহেন যুদ্ধকালীন তৎপরতার মাঝে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলিরও কালঘাম ছুটছে। এসবের মধ্যেই নতুন এক অভিযোজনের ঘটনায় চমকে উঠেছেন বিজ্ঞানীরা। রোগীর দেহের মধ্যেই একাধিকবার বিবর্তিত হয়ে বিজ্ঞানীদের রীতিমত বিপাকে ফেলেছে কোভিড ভাইরাস!

বস্টনের করোনা রোগীর রিপোর্টে আতঙ্কিত গবেষকরা

বস্টনের করোনা রোগীর রিপোর্টে আতঙ্কিত গবেষকরা

সূত্রের মতে, গত বছর বস্টনের ব্রিঘাম অ্যান্ড উওমেন'স হসপিটালে ভর্তি হন বছর ৪৫-এর এক নাগরিক। যদিও দীর্ঘদিন করোনায় আক্রান্ত থাকার পর শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যাচ্ছে, অ্যান্টিফসফোলিড সিনড্রোমের জেরে তাঁর শরীরের রোগ প্রতিরোধী শক্তি অভ্যন্তরীণ অঙ্গকেই আক্রমণ করে বসে। যদিও ওই রোগীর করোনা নমুনা দেখে আঁতকে উঠছেন করোনা বিশেষজ্ঞরা।

দেহে থাকাকালীন স্পাইক প্রোটিনে অভিযোজন

দেহে থাকাকালীন স্পাইক প্রোটিনে অভিযোজন

বস্টনের হাসপাতালে প্রায় ১৫৪ দিন ভর্তি ছিলেন ওই রোগী। ওই সময়েই ওনার দেহে করোনা ভাইরাস একাধিকবার বিবর্তিত হয় বলে জানাচ্ছে লস অ্যাঞ্জেলসের এক সংবাদপত্রের রিপোর্ট। সূত্রের খবর, মূলত স্পাইক প্রোটিনে বিবর্তন ঘটিয়েছে ভাইরাস। করোনাবিদদের মতে, ব্রিটেনে 'এন৫০১ওয়াই' নামক এই অভিযোজন প্রায় ৫০% অধিক সংক্রামক!

দীর্ঘদিন আক্রান্ত থাকলে দেহেই বিবর্তন ভাইরাসের

দীর্ঘদিন আক্রান্ত থাকলে দেহেই বিবর্তন ভাইরাসের

আন্তর্জাতিক মেডিক্যাল জার্নালগুলির মতে, এ বিষয়ে সাম্প্রতিক কিছু সমীক্ষায় উঠে এসেছে যে অধিক দিন কোভিডে আক্রান্ত থাকলে দেহেই অভিযোজন ঘটাতে সক্ষম এসএআরএস-সিওভি-২ ভাইরাস! আশঙ্কার কথা এই যে, মূলত ভাইরাসের স্পাইক প্রোটিনকে মাথায় রেখে লক্ষ্য নির্বাচন করে ভ্যাকসিন, কিন্তু স্পাইক প্রোটিনের মারাত্মক অভিযোজনে লক্ষ্য খুঁজে পেতে সমস্যায় পড়তে পারে প্রতিষেধকগুলি!

করোনায় মৃত প্রায় ২৩ লক্ষ

করোনায় মৃত প্রায় ২৩ লক্ষ

এদিকে করোনার ব্যাপকতা বিচারক ওয়েবসাইট 'ওয়ার্ল্ডোমিটার'-এর মতে, সারাবিশ্বে ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১০.৪৯ কোটি মানুষ, মারা গেছেন ২২.৭৮ লক্ষ নাগরিক। ভিন্ন ভিন্ন ভ্যাকসিন প্রস্তুতকারকদের মতে, ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার নবস্ট্রেনের বিরুদ্ধে লড়তে সক্ষম বর্তমান কোভিড ভ্যাকসিন। যদিও রোগীর দেহেই ভাইরাসের অভিযোজন হলে তা কতদূর ঠেকানো যাবে, সে বিষয়ে রয়েই যাচ্ছে প্রশ্ন!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+