দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চরম হতে চলেছে জুনে! চা্ঞ্চল্যকর গবেষণা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

২১ থেকে ২৮ জুনের মধ্যে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চরমে উঠতে চলেছে। এমনটাই জানাচ্ছে সাম্প্রতিক এক গবেষণার রিপোর্ট। সেই সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৭ থেকে সাড়ে ৭ হাজার নতুন করোনা আক্রান্তের কেস উঠে আসবে বলে জানানো হচ্ছে সেই রিপোর্টে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় আরও বলা হয়েছে যে অক্টোবর মাসে করোনা গ্রাফ ফ্ল্যাট হতে পারে।

জুলাই মাসে করোনা নিম্নমুখী গ্রাফ

জুলাই মাসে করোনা নিম্নমুখী গ্রাফ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর নন্দদুলাল বৈরাগী এই বিষয়ে বলেন, 'আমরা জুলাই মাস থেকে করোনা গ্রাফের নিম্নমুখী গ্রাফ লক্ষ করতে পারি। তবে তার আগে জুন মাসে এই গ্রাফ উঁচুতে উঠে যাবে। তবে অক্টোবর আসতে আসতে আশা করা হচ্ছে যে এই গ্রাফ ফ্ল্যাট হয়ে যাবে।' নন্দদুলাল বৈরাগী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গাণিতিক জীববিজ্ঞান শাখার প্রফেসর।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত দেশে নতুন করে ৬,৬৫৪ জন

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত দেশে নতুন করে ৬,৬৫৪ জন

এদিকে এদিনই দেশের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হওয়ার কেস সামনে এল। এদিন সকালে কেন্দ্রের দৈনিক বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত দেশে নতুন করে ৬,৬৫৪ জন, এর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,২৫,১০১ জন।

দেশে কোভিড ১৯ এ মৃতের সংখ্যা ৩,৭২০ জন

দেশে কোভিড ১৯ এ মৃতের সংখ্যা ৩,৭২০ জন

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আরও জানায় এখনও পর্যন্ত দেশে কোভিড ১৯ এ মৃতের সংখ্যা ৩,৭২০ জন। তারমধ্যে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১৩৭ জন। মোট ৫১,৭৮৪ জনকে সুস্থ করে তোলা গিয়েছে। গত চারদিনে ২৫,০০০টি করোনার ঘটনা পাওয়া গিয়েছে বলে তথ্যে উল্লেখ।

সংক্রমণের তালিকায় শীর্ষে মহারাষ্ট্র

সংক্রমণের তালিকায় শীর্ষে মহারাষ্ট্র

এদিকে রাজ্যে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ হাজার ৩৩২ জন৷ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২৬৫ জন৷ দেশে আক্রান্তের পরিসংখ্যানে এখনও শীর্ষে মহারাষ্ট্র৷ সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৫২৮৷ এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১ হাজার ৫০০ জন৷ এরপরই তালিকায় রয়েছে তামিলনাড়ু, যেখানে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ১৭৫৩ জন৷ গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ২৭৩৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+