দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল, মৃত ৮৬! রেকর্ড হারে বাড়ছে নতুন কেস

করোনা সংক্রমণ রুখতে যেই লকডাউন চালু হয়েছে তার মেয়াদ আর ১০ দিন মতো। তবে দেশে করোনা সংক্রমণ থামা তো দূর, ক্রমেই নতুন হারে বেড়ে চলেছে তা। লকডাউনের দশম দিনে দেশে করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়। সরকারি হিসাবে শুক্রবার দেশএ নতুন করে ৬০১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে।

দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৮৬ জন

দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৮৬ জন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৯০২ জন। এর মধ্যে ৬৮ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। যদিও বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে শরীরে করোনা থাকা মোট ৮৬ জন দেশে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে।

একদিনে রেকর্ড মৃত্যু দেশে

একদিনে রেকর্ড মৃত্যু দেশে

সবচেয়ে ভয়ের কথা, একদিনের মধ্যে ১২ জন মারা গেছে এই রোগে আক্রান্ত হয়ে। ফলে আতঙ্ক যেন ক্রমশ আরও জাঁকিয়ে বসছে দেশের মানুষের মনে। সরকারি আধিকারিকদের মতে গত মাসে দক্ষিণ দিল্লিতে ইসলামী গোষ্ঠী তাবলিগ-ই-জামাতের ধর্মীয় সমাবেশে উপস্থিত কিছু মানুষের মাধ্যমেই এই সংক্রমণ আরও দ্রুত হারে ছড়াচ্ছে দেশ জুড়ে। এখনও পর্যন্ত ওই জমায়েতে যাঁরা হাজির হয়েছিলেন তাঁদের মধ্যে ৪০০ জনেরও বেশি মানুষের শরীরে ধরা পড়েছে।

মহারাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে তামিলনাড়ুতে

মহারাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে তামিলনাড়ুতে

দেশের রাজ্যগুলোর মধ্যে করোনা ভাইরাস সবচেয়ে বেশি কাবু করতে পেরেছে মহারাষ্ট্রকে। তারপরেই রয়েছে তামিলনাডু। এদিন জানা যায় যে তামিলনাড়ুতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১১ হয়ে গিয়েছে। এদের মধ্যে ৩৬৪ জনই অংশ নিয়েছিলেন নিজামউদ্দিনের সেই তাবলিঘি জামাতের জমায়েতে। মোট ৩,৬৮৪টি রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তারমধ্যে ৪১১ জনের রক্তের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। ২৭৮৯ জনের রক্তের নমুনা করোনা নেগেভিট এসেছে। বাকি রিপোর্টগুলি এখনও আসেনি।

দেশজুড়ে মার্কাজের প্রভাব

দেশজুড়ে মার্কাজের প্রভাব

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই তাবলিঘি জমায়েতে যোগ দেওয়ায় গত দুদিনে দেশে মোট ৬৪৭ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মার্কজের প্রধান সহ ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। প্রায় ২০০০ বিদেশি এই জমায়েতে যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে।

বাংলার করোনা পরিস্থিতি

বাংলার করোনা পরিস্থিতি

বাংলাতেও করোনা পরিস্থিতি খুব একটা আশাব্যঞ্জক নয়। কলকাতা সহ গোটা রাজ্যে দিল্লির নিজামুদ্দিনে যাওয়া ২১৮ জনকে শনাক্ত করে নিউটাউনে রাখা হয়েছে। এছাড়া রাজ্যে মোট ৫৩ জন করোনা আক্রান্ত রয়েছে। সরকারি ভাবে করোনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। তবে জানা যাচ্ছে যে শরীরে করোনা রয়েছে এরম মোট ৬ জন মারা গিয়েছে রাজ্যে। যদিও সরকারি ভাবে প্রথমে একবার মৃতের সংখ্যা ৭ বলা হলেও পরে তা বদলে ফেলা হয়।

আগামী দু-সপ্তাহে ১০ হাজার হতে পারে আক্রান্তের সংখ্যা

আগামী দু-সপ্তাহে ১০ হাজার হতে পারে আক্রান্তের সংখ্যা

এদিকে দেশে করোনার এই প্রবণতা অব্যহত থাকলে আগামী দু-সপ্তাহের মধ্যে এই মারণ ভাইরাসে দেশের ১০,০০০ মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে আগামী কয়েক মাসের মধ্যে হাসপাতালগুলিতে করোনা রোগী উপচে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+