১০০ শতাংশ প্রাপ্তবয়ষ্ককে টিকা দিয়ে নয়া রেকর্ড হিমাচলের, হতাশ করছে বাংলা-বিহার

১০০ শতাংশ প্রাপ্তবয়ষ্ককে টিকা দিয়ে নয়া রেকর্ড হিমাচলের, হতাশ করছে বাংলা-বিহার

দ্বিতীয় ঢেউ থিতু হতেই ফের মাথাচাড়া দিতে শুরু করেছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। এদিকে করোনাকে বাগে আনতে গত কয়েকমাস ধরেই টিকাকরণে গতি এনেছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত প্রাপ্তবয়ষ্ককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিকে চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে ভারতে প্রথম করোনা টিকাকরণ শুরু হয়। তারপর গত সাড়ে সাত মাসে অনেকটাই বদেলেছে চিত্র।

অর্ধেকের বেশি প্রাপ্তবয়ষ্ক পেয়েছেন একটি করে টিকা ডোজ

অর্ধেকের বেশি প্রাপ্তবয়ষ্ক পেয়েছেন একটি করে টিকা ডোজ

নতুন পরিসংখ্যানে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত দেশের মোট প্রাপ্ত বয়ষ্কদের অর্ধেকই কমপক্ষে একটি করে করোনা টিকা ডোজ পেয়েছেন। দুটি ছোট রাজ্য সিকিম এবং হিমাচল প্রদেশে, এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে, প্রায় প্রত্যেক প্রাপ্তবয়ষ্ক নাগরিকই করোনা টিকার একটি ডোজ পয়েছেন। আর এখানেই দেখা যাচ্ছে নতুন আশার আলো।

একশো শতাংশ টিকা দিয়েছে এই রাজ্যগুলি

একশো শতাংশ টিকা দিয়েছে এই রাজ্যগুলি

অন্যদিকে হিমাচল এবং সিকিম ছাড়াও উত্তরাখণ্ড, কেরল, গুজরাত এবং মধ্যপ্রদেশও টিকাকরণে এসেছে গতি। এই রাজ্যগুলিতেও তাদের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার জনসংখ্যার ৭০ শতাংশকে কমপক্ষে একটি করোনা ডোজ দেওয়া হয়েছে। পাশাপাশি এই রাজ্যগুলিতে, যোগ্য জনসংখ্যার এক চতুর্থাংশের উপর মানুষকে দ্বিতীয় ডোজের টিকাও দেওয়া হয়ে গিয়েছে বলে খবর। পাশাপাশি দেশের প্রতিটি রাজ্যে, কমপক্ষে ৪০ শতাংশ মানুষ কমপক্ষে একটি ভ্যাকসিনের ডোজ পেয়েছেন।

 ৬৬ কোটির বেশি টিকা গোটা দেশে

৬৬ কোটির বেশি টিকা গোটা দেশে

এখন পর্যন্ত গোটা দেশে ৬৬ কোটির বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় পরিসংখ্যানে জানা যাচ্ছে। যার মধ্যে সর্বাধিক মানুষকে দেওয়া হয়েছে কোভিশিল্ড। মোট টিকাকরণের ৮৭ শতাংশই দেওয়া হয়েছে ভারতে পুনে-ভিত্তিক সিরাম ইনস্টিটিউটের লাইসেন্সের অধীনে তৈরি এই টিকা। অন্যদিকে মোট টিকাকরণের ১২ শতাংশ দেওয়া হয়েছে কোভ্যাক্সিন। এখনও পর্যন্ত মোট টিকাকরণের ১ শতাংশ রয়েছে স্পুটনিক-ভি-র দখলে।

 হতাশ করছে বাংলা

হতাশ করছে বাংলা

এদিকে আরও সহজ ভাবে দেখলে ভারতের ৯৩.৮ কোটি প্রাপ্তবয়ষ্কদের মধ্যে ৫৪ শতাংশ মানুষই একটি করে করোনা টিকা ডোজ পেয়ে গিয়েছেন। তবে টিকাকরণে অন্যান্য রাজ্য আশানরূপ ফল করলেও হতাশ করছে বাংলা। হিমাচল প্রদেশে যেখানে এখনও পর্যন্ত ৯৯.৬৯ শতাংশ মানুষ করোনা টিকার একটি ডোজ পেয়ে গিয়েছেন সেখানে বাংলায় পেয়েছেন মাত্র ৪১.১৬ শতাংশ মানুষ। উত্তরপ্রদেশেও এই হার অনেকটাই কম। সেখানে এখনও পর্যন্ত করোনা টিকার একটি ডোজ পেয়েছেন ৪২.২৫ শতাংশ মানুষ। বিহারে পেয়েছেন ৪৩.৭১ শতাংশ মানুষ। তামিলনাড়ুতে ৪৫.৮৬ শতাংশ মানুষ।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+