এই বিধি লঙ্ঘনে আটকা পড়বেন বিমানবন্দরেই, করোনা আতঙ্কের জেরে ফের কড়া নির্দেশিকা কেন্দ্রের
এই বিধি লঙ্ঘনে আটকা পড়বেন বিমানবন্দরেই, করোনা আতঙ্কের জেরে ফের কড়া নির্দেশিকা কেন্দ্রের
শে সক্রিয় রোগীর সংখ্যা পার করেছে ৪ লক্ষের গণ্ডি। অন্যদিক দৈনিক আক্রান্তের সংখ্যাও ৪০ থেকে ৫০ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। উদ্বেগ বাড়চ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এমতাবস্থায় বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য ফের করোনা বিধি কড়াকড়ি করতে দেখা গেল ভারত সরকারকে।

নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের
প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই গোটা বিশ্বেই হানা দিয়েছে একাধিক নতুন করোনা স্ট্রেন। উদ্বেগ বাড়াচ্ছে এমইউ এর মতো স্ট্রেনগুলি। আর তাতেই আতঙ্কিত ভারত। সূত্রের খবর, এখন থেকে ৭ দেশ থেকে ভারতে প্রবেশ করতে গেলে করোনা টেস্ট বাধ্যতামূলক। করতেই হবে আরটি-পিসিআর। তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, চিনের মতো দেশগুলি।

উদ্বেগ ডেল্টা প্লাসে
এদিকে গত কয়েক মাস ধরে ভারতে ঝড়ো ইনিংস খেলেছে করোনার ডেল্টা স্ট্রেন। তারমধ্যেই নতুন করে উদ্বেগ বাড়ায় ডেল্টা প্লাস।ভারত সরকার প্রদত্ত শেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে ইতিমধ্যেই গোটা দেশে ডেল্টা প্লাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০। তবে ডেল্টা প্লাসের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সিঁদুরে মেঘ দেখা গেলেও সে উদ্বেগ বর্তমানে অনেকটাই কমেছে। ভালোমতোই কাজ করছে করোনা টিকাগুলি। সম্প্রতি এই বিষয়ে আশার কথা শোনান আইসিএমআর-র ডিজি বলরাম ভার্গবকে।

বাধ্যতামূলক করোনা টেস্ট
অন্যদিকে বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য বাধ্যতামূলক করোনা টেস্টের কথা জানিয়ে ইতিমধ্যেই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্র। জানানো হয়েছে ৭ দেশের নাম। এই দেশগুলি থেকে কোনও যাত্রী যে কোনও ভারতীয় বিমানবন্দরে পা রাখলেই তাদের করোনা টেস্ট বাধ্যতামূলক। টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে তবেই তারা শুধুমাত্র প্রবেশাধিকার পাবেন বলে জানানো হয়েছে।

তালিকায় কোন কোন দেশ ?
৭ দেশের তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, বতসোয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড এবং জিম্বাবোয়ে। অন্যদিকে এর আগে দ্বিতীয় ঢেউ চলাকালীন সময়ে ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক যাত্রীদের জন্য এই জাতীয় গাইডলাইন প্রকাশ করতে দেখা গিয়েছিল সরকারকে। সেই সময় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কোনও দেশ থেকে আগত আন্তর্জাতিক যাত্রীদের জন্যই ভারতীয় বিমানবন্দরগুলিতে বাধ্যতামূলক ছিল আরটি-পিসিআর টেস্ট।












Click it and Unblock the Notifications