রাঁধুনির শরীরে করোনা পজিটিভ, ১৪ দিন বাড়িতেই কোয়ারান্টাইনে রাহুল মহাজন ও তাঁর স্ত্রী
রাঁধুনির শরীরে করোনা পজিটিভ, ১৪ দিন বাড়িতেই কোয়ারান্টাইনে রাহুল মহাজন ও তাঁর স্ত্রী
রাহুল মহাজনের রাঁধুনির শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। বর্তমানে প্রাক্তন বিগ বস প্রতিযোগী ও তাঁর স্ত্রী নাতালিয়া ইলিনা দু’জনে মুম্বইয়ের ওয়ারলির বাসভবনে ১৪ দিনের কোয়ারান্টাইনে রয়েছেন।

রাহুল মহাজন নিজে এই খবরটি নিশ্চিত করে বলেছেন, 'হ্যাঁ আমার রাঁধুনির শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। আমি যখন ওর শরীরে সামান্য করোনা উপসর্গ দেখতে পাই আমি দ্রুত তাকে টেস্টের জন্য পাঠাই এবং ওর শরীরে করোনা পজিটিভ মিলেছে। প্রাথমিকভাবে আমরা আতঙ্কিত ও চিন্তায় ছিলাম। তবে শীঘ্রই ভয়টি কেটে যায়। পরের দিন আমরা কোভিড–১৯–এর টেস্ট করাই এবং আমাদের রিপোর্ট নেগেটিভ আসে। বিএমসি আমাদের হাতে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছি এবং আমরা এখন ১৪ দিনের জন্য বাড়িতে কোয়ারান্টাইনে থাকব। আমাদের বাড়ির বাইরেও বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ আমাদের বাড়ি কেউ না আসতে পারে।’
রাহুল মহাজনের হাইপারটেনশন ও ডায়বেটিস রয়েছে কিন্তু তাও রিয়্যালিটি টিভি তারকা জানিয়েছেন যে তিনি মহামারিকে একটুও ভয় পান না। তিনি বলেন, 'আগে আমার ভয় করত কিন্তু সেই ভয় এখন কেটে গিয়েছে।’ রাহুলের রাঁধনির কোভিড–১৯ ধরা পড়ার পর থেকে কেউ আর রান্না করছেন না। রাহুল বাইরে থেকে খাবারের অর্ডার দিচ্ছেন। ডেলিভারি বয় লিফ্টে খাবারের প্যাকেট রেখে এবং রাহুল লিফ্টের মধ্যে থেকেই খাবার সংগ্রহ করে নিচ্ছেন। রাহুল এবং নাতালিয়া ৮ মে থেকে কোয়ারান্টাইনে রয়েছেন। তাঁদের শরীরে করোনা উপসর্গ পাওয়া যায়নি তাও তাঁরা কোয়ারান্টাইনে আছেন।












Click it and Unblock the Notifications