করোনার দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে ৭ হাজারের গণ্ডি, ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে দেশ!
এপ্রিল মাসের প্রথম থেকেই করোনা গ্রাফ কিন্তু অনেক ঊর্ধ্বমুখী হয়েছে। ক্রমশই বাড়ছে কোভিড ভাইরাসের দৈনিক সংক্রমণ। আক্রান্তের সংখ্যা দেখে রীতিমত বয় পাচ্ছেন ভারতবাসী, আর সেটাই স্বাভাবিক। কারণ করোনায় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৩০ জন।

কী জানা গেল স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য থেকে
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, কোভিড ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা দিনদিন বাড়ছে। লাগামহীন গ্রাফ দেখে অবাক হচ্ছেন দেশবাসী। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮৩০ জন। পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় কেসের সংখ্যাও, ইতিমধ্যে ৪০ হাজারের গণ্ডি কিন্তু পার করে গেছে। সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ২১৫ জন।

বাড়ছে ইতিবাচকতার হার
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, দৈনিক ইতিবাচকতার হার লাগামহীন বাড়ছে। হার দাঁড়িয়েছে ৩.৬৫ শতাংশ। যেখানে আগে সাপ্তাহিক ইতিবাচকতার হার ছিল ৩.৮৩ শতাংশ।

কতজন সুস্থ হয়েছেন
কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছিল সোমবার করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৮৮০ টি। ইতিমধ্যে কিন্তু করোনায় আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। সেই সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ১৬ জন। বুধবার সকলের আটটার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে কোভিডের মোট সংক্রমণের হার ০.০৯ শতাংশ। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ৯৮.৭২ শতাংশ।

সতর্ক থাকুন বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
তাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনটি রাজ্যে ফের বাধ্যতামূলক মাস্ক। সেই সঙ্গে কিন্তু অন্য রাজ্যগুলিকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য করোনা নিয়ে একটি পর্যালোচনা সভা করেছিলেন, সেখানেই তিনি জানিয়েছিলেন, প্রতিটি রাজ্যকে খুব সতর্ক থাকতে হবে।

কতজন টিকা পেয়েছেন
সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে যেন করোনার সব রকমের ব্যবস্থা নেওয়া হয়। সেই সঙ্গে সোমবার ও মঙ্গলবার দেশজুড়ে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মক ড্রিলও করা হয়েছে। করোনার চতুর্থ তরঙ্গ নিয়ে এখনই সাবধান হওয়া দরকার। ওমিক্রনের বিএফ.৭ সাব ভ্যারিয়েন্ট, সেই সঙ্গে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এক্সবিবি১.১৬ সাব ভ্যারিয়েন্ট। যদি এই সাব ভ্যারিয়েন্টগুলো ততটা বিপদজনক নয়, তবুও সকলেরই সতর্ক থাকা দরকার। কোন কোন জায়গায় মাস্ক বাধ্যতামূলক করেছে। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে, ইতিমধ্যে করোনার টিকা পেয়েছেন ২২০.৬৬ কোটি মানুষ।












Click it and Unblock the Notifications