ভেঙে পড়ল সাড়ে ১৯ কোটির আন্ডারপাস, দুর্নীতির প্রশ্ন তুলছে কংগ্রেস
বেঙ্গালুরুতে সাড়ে ১৯.৫ কোটি টাকা খরচ করে তৈরি আন্ডারপাস ভেঙে পড়ল হুরমুড়িয়ে। তার ফলে জরুরি ভিত্তিতে তৈরি করতে হল সার্ভিস রোড। মাস চারেক আগেই ঘটা করে এই আন্ডারপাস তৈরি করা হয়েছিল। সেটাই হুরমুরিয়ে ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে কর্ণাটক কংগ্রেসে যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছিল দুর্নীতির অভিযোগ এনেছিল তার পালে আরও হাওয়া লাগল তা বলা যেতেই পারে।

আন্ডারপাস সারাইয়ের কাজ
ওই আন্ডারপাস সারাইয়ের কাজ এখন চলছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে কুন্দনহালি আন্ডারপাসে। এটি পূর্বের শহরতলিকে সহযে জুড়ে দেবে বলে তৈরি করা হয়েছিল। এখান দিয়ে আইটি হাবে যাওয়ার রাস্তা আরও সহজ হত। এর সঙ্গে যুক্ত কর্মকর্তারা এই বিষয়ে মুখ খুলতে না চাইলেও, একজন ইঞ্জিনিয়ার জানিয়েছেন যে, "এই ঘটনাটি ঘটেছে কারণ, ভিতরের একটি পাইপ ভেঙে গিয়েছিল। বেশ কিছুদিন ধরে ভিতরে ভিতরে জল প্রবেশ করছিল সেখানে। ফলে মাটি ক্রমে নরম হতে শুরু করে এবং সেটা ভেঙে যায়।"

পাইপলাইন
ওই ভেঙে যাওয়া পাইপলাইন আগে সারানো হয়েছে, যা বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই এবং নিকাশি বোর্ড রয়েছে, যারা মাটির তলায় এমন কোনও সমস্যা হচ্ছে কি না তা নিয়ে কাজ করে তাঁরা ওই সারাইয়ের কাজ করেছে। এই পাইপলাইন ভেঙে যাওয়ার ফলে ২৪ ঘণ্টা ধরে কাবেরী নদী থেকে জলের বন্টনে বহু জায়গায় সমস্যা দেখা দেয়।

রাস্তা ঠিক হতে লাগবে সময়
পাউপলাইন ঠিক হয়ে গেলেও, ওই রাস্তা ঠিক হতে এখন বেশ কিছুদিন সময় লাগবে। জানা গিয়েছে ওই কনট্র্যাক্টরকে এই কাজ সম্পূর্ণ বিনামুল্যেই করতে হবে কারণ কাজের সময় এই চুক্তিতেই কাজ হয়েছিল যে তাঁরা ওই রাস্তার বছরে একবার মেনটেনেন্স করবে। এক বছর যায়নি, মাত্র চার দিনের মধ্যেই সেই দায়িত্ব তাঁদের নিতে হল। তাও রক্ষণাবেক্ষণ নয়, কার্যত পুরো আন্ডারপাস নতুন করে ঠিক করানোর।

কী বলছে কংগ্রেস?
কংগ্রেস নেতা নাগারাজ যাদব বলেছেন যে, "এটা হল দুর্নীতির আরও একটা বড় প্রমাণ। যাকে কাজ করতে দেওয়া হচ্ছে তার থেকে কাটমানি নিয়ে নেওয়া হয়। আর সেই মর্মেই দেওয়া হয় কাজ। আর সেই টাকা যায় আবার সরকারের কাছেই। তবে সরকার অবশ্য এই কথা নস্যাৎ করে দিয়েছে। তাঁরা বলছেন এই সব কথা সম্পূর্ণ ভিত্তিহীন।এগুলো আসলে বিরোধীদের রাজনৈতিক চক্রান্ত বলে জানাচ্ছেন তারা।
কংগ্রেস নেতা বলেছেন যে, "যারা এই কাজ করেছে তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা করা উচিৎ। তিনি বলেছেন যে এই জন্যই আমাদের শহরের জন্য তাই একজন ভালো কাজ করা মন্ত্রীর প্রয়োজন। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই নিজে এই শহরের দায়িত্বে আছেন, কিন্তু তিনি তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন।
কংগ্রেস নেতা আঙুল তুলেছেন কনট্রাক্টর অ্যাসোসিয়েসনের দিকেও। তিনি বলেছেন যে, "কাজের কোনও মান নেই। পরে অবশ্য তাঁরা বলবে যে এসব দুর্নীতির জন্য এই কাজ হয়নি।












Click it and Unblock the Notifications