গোয়ায় সরকার গঠনের দাবি জানাল কংগ্রেস, আচমকা ব্যাকফুটে বিজেপি

গোয়ায় বিজেপির জোট সরকারকে সরিয়ে নতুন সরকার গঠনের দাবি জানাল কংগ্রেস। কংগ্রেসের ১৪জন বিধায়ক নিয়ে সরকার গঠনের দাবি জানানো হয়েছে।

গোয়ায় বিজেপির জোট সরকারকে সরিয়ে নতুন সরকার গঠনের দাবি জানাল কংগ্রেস। কংগ্রেসের ১৪জন বিধায়ক নিয়ে সরকার গঠনের দাবি জানানো হয়েছে। এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে কংগ্রেস নেতৃত্ব তাঁদের দাবি জানিয়ে চিঠি দিয়ে এসেছেন।

গোয়ায় সরকার গঠনের দাবি জানাল কংগ্রেস, ব্যাকফুটে বিজেপি

তবে এখনও রাজ্যপাল ও বিধায়কদের মধ্যে কোনও বৈঠক হয়নি। হাত শিবিরের মোট ১৬ জন বিধায়ক রয়েছেন। ২০১৭ সালে ৪০ বিধানসভার গোয়ায় বিজেপি ১৪টি আসন পেয়েও মহারাষ্ট্র গোমন্ত্রক পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টি, ও নির্দল বিধায়কদের নিয়ে সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন বিজেপির মনোহর পার্রিকর।

যদিও গত কয়েকমাসে মনোহর পার্রিকর অসুস্থ থাকায় ঠিকমতো কার্যভার সম্পাদন করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। বারবার চিকিৎসার জন্য তাঁকে দিল্লি যেতে হচ্ছে। যদিও বিজেপি গোয়া নেতৃত্বে এখনই বদল করচতে রাজি নয়।

এদিন কংগ্রেসের ১৪জন বিধায়কের সই সম্বলিত আবেদন রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন দেখার রাজ্যপাল সেই আবেদনে সাড়া দেন কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+