মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার ঘোর বিপাকে! মুখ্যমন্ত্রী কমলনাথের নামে মামলা শিখ-দাঙ্গায়

বিপাকে পড়তে পারে মধ্যপ্রদেশের কমলনাথ সরকার। মুখ্যমন্ত্রী কমলনাথের নাম ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার।

বিপাকে পড়তে পারে মধ্যপ্রদেশের কমলনাথ সরকার। মুখ্যমন্ত্রী কমলনাথের নাম ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই মামলা কোর্টে গৃহীত হলেই ফের টানাপোড়েন শুরু হয়ে যাবে কমলনাথ সরকারকে নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মর্মে সবুজ সংকেত দিয়েছেন।

কংগ্রেস সরকার ঘোর বিপাকে! কমলনাথের নাম শিখ-দাঙ্গায়

আগুস্তা ওয়েস্টল্যান্ড মামলায় কমলনাথের ভাগ্নে রাতুল পুরীকে গ্রেফতারের কয়েকদিন পরই স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নেয় কমলনাথের বিরুদ্ধে মামলা রুজু করার। গত মাসে কংগ্রেসের প্রবীণ নেতা ও প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পি চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই। কয়েকদিন পর কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা শিবকুমারও গ্রেফতার হন আর এক কেন্দ্রীয় সংস্থা ইডির হাতে।

কমলনাথ আগাগোড়া দাঙ্গায় তাঁর ভূমিকা অস্বীকার করে এসেছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম প্রস্তাব হওয়ার পর থেকেই প্রতিবাদ শুরু হয়। শপথ গ্রহণের দিন মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবে প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এদিন ফের আকালি দলের পক্ষ থেকে কমলনাথের ইস্তফার দাবি করেন।

১৯৮৪ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার নিজের দেহরক্ষীরা গুলি করে হত্যা করার পরে কংগ্রেস নেতা কমলনাথ জগদীশ টাইটেলর এবং সজ্জন কুমারকে নিয়ে জনতাকে দাঙ্গা লাগাতে উসকানি দেন বলে অভিযোগ। তাঁদের উপস্থিতিতে দুজন শিখকে হত্যা করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে।

কমিশনের তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, কমলনাথ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। যদিও কমলনাথ তাঁর উপস্থিতি প্রসঙ্গে বলেন, তিনি জনতাকে শান্ত করার চেষ্টা করছিলেন। এরপর গত বছর দিল্লি হাইকোর্ট দাঙ্গার সঙ্গে জড়িত ৮৮ জনের সাজা ঘোষণা হয়। তার মধ্যে ছিলেন সজ্জন কুমারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+