Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election: কেন্দ্রীয় সরকারের চাকরিতে ৫০% মহিলা সংরক্ষণ, ভোটের আগে বড় ঘোষণা কংগ্রেসের

দুয়ারে লোকসভা ভোট। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত না হলেও ইতিমধ্যেই কয়েক দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে কংগ্রেস-বিজেপি সহ বিভিন্ন আঞ্চলিক দলগুলি। এমনকি জোর কদমে প্রচারও শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী থেকে রাহুল গান্ধী। লোকসভার লড়াইয়ে মহিলা ভোট বড় ফ্যাক্টর। তাই মহিলাদের মন পেতে এবার বিজেপির পাল্টা প্রকল্প ঘোষণা করল কংগ্রেসও।

লোকসভা নির্বাচনের মুখে এবার রাহুল গান্ধীর গ্যারান্টি 'মহিলা ন্যায়'৷ বুধবার মহারাষ্ট্রের ধুলেতে পাঁচটি 'মহিলা ন্যায়' গ্যারান্টি ঘোষণা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাঁরা কেন্দ্রের ক্ষমতায় এলে মহিলাদের উন্নয়নের জন্য কী পদক্ষপে নেবেন তা ঘোষণা করলেন কংগ্রেস সাংসদ। মহিলাদের ভোট ঝুলিতে পুড়তে ইতিমধ্যেই একগুচ্ছ প্রকল্প ও পরিকল্পনার কথা ঘোষণা করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার।

Rahul Gandhi

লোকসভা নির্বাচনের আগে, প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী বুধবার কেন্দ্রীয় সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি 'মহালক্ষ্মী' প্রকল্পের অধীনে একটি দরিদ্র পরিবারের একজন মহিলাকে বার্ষিক ১ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কংগ্রেসের একটি টুইটে বলা হয়েছে "অর্ধেক জনসংখ্যা, সম্পূর্ণ অধিকার: কেন্দ্রীয় সরকারে সমস্ত নতুন নিয়োগের অর্ধেক মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে," বুধবার মহারাষ্ট্রের ধুলেতে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল জানান, কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের বছরে এক লাখ টাকা করে আর্থিক অনুদান দেবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের চাকরিতে ৫০ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত করবে কংগ্রেস সরকার।

রাহুল বলেন, "নরেন্দ্র মোদি লোকসভায় খুব ধুমধাম করে মহিলা সংরক্ষণ (আইন) পাশ করান । কিন্তু তারপরে মহিলাদের জানানো হয় যে, আপনি আদমশুমারির পরে সংরক্ষণ উপভোগ করতে পারবেন, যা 10 বছর পরে করা হবে ৷" রাগা প্রতিশ্রুতি দেন যে, "কংগ্রেস পার্টির সরকার ক্ষমতায় এলে, কোনও সমীক্ষা ছাড়াই মহিলাদের সংরক্ষণ করা হবে ।"

অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, গত ১০ বছর ধরে বিজেপির আমলে মহিলারা বঞ্চিতই থেকেছেন। কংগ্রেস ক্ষমতায় এলে তাদের প্রকৃত উন্নয়ন হবে। মিড মিল, অঙ্গনওয়ারি কেন্দ্র ইত্যাদিতে কেন্দ্রের বরাদ্দ দ্বিগুণ করা হবে।

রাহুল ও খাড়্গের কথায় স্পষ্ট, লোকসভা নির্বাচনে কংগ্রেস বিজেপির মহিলা ভোট ব্যাঙ্কে থাবা বসাতে চাইছে। মোদী তৃতীয়বার ক্ষমতা ধরে রাখতে মহিলা ভোটের উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। পিছিয়ে নেই কংগ্রেস সহ অন্য দলগুলিও। অর্থ্যাত লোকসভা ভোটের লড়াইয়ে মহিলা ভোটকে পাখির চোখ করেছে কংগ্রেস-বিজেপি উভয় শিবিরই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+