খোলা চিঠি প্রধানমন্ত্রী মোদীকে! করোনা-যুদ্ধের আবহে দেশে লকডাউন, কী বার্তা রাহুলের
খোলা চিঠি প্রধানমন্ত্রী মোদীকে! করোনা-যুদ্ধের আবহে দেশে লকডাউন, কী বার্তা রাহুলের
করোনা ভাইরাস সংক্রমণ রুখতে গিয়ে না ভারত অনাহারের প্রকোপে পড়ে। করোনা ভাইরাসের জেরে দেশে ক্রাইসিস তৈরি হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি লেখেন, এই করোনা-যুদ্ধে তিনি কেন্দ্রের সরকারের সঙ্গে আছেন। কিন্তু সরকারের দেখা উঠিত হঠাৎ লকডাউনে দেশে কী নিদারুণ ক্রাইসিস তৈরি হয়েছে।

রাহুলের অভিযোগ
রাহুলের কথায়, জানুয়ারি থেকে চোখ রাঙাতে শুরু করেছিল করোনা ভাইরাস। প্রতিবেশী দেশ চিনে যখন সংকট তীব্র আকার নিয়েছিল, তখন থেকেই ভারতের সাবধান হওয়া উচিত ছিল। কিন্তু ভারত তৈরি হয়নি। বহুদিন ধরেই দেশকে সতর্ক করে চলেছে করোনা ভাইরাস। কিন্তু যথারীতি উপহাস করা হয়েছে, গুরুত্ব সহকারে দেখা হয়নি করোনা মহামারীকে।

রাহুল চিঠি মোদীকে
রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে লিখেছেন- হঠাৎ লকডাউন দেশের বুকে বিপুল আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করেছে। রাহুল দরিদ্রদের দুর্দশার কথা তুলে ধরে বলেছেন, ভারতের পরিস্থিতি একেবারে অন্য। তাই শুধু লকডাউন করলেই হবে না, এছাড়াও অন্যান্য পদক্ষেপের প্রয়োজন।

করোনার আবহে রাহুলের বার্তা
তিনি বলেন, গোটা দেশ অবরুদ্ধ হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে সমাজ, অর্থনীতির উপর যে চাপ নেমে এসেছে, তা গুরুত্ব সহকারে বিবেচনা করা জরুরি। রাহুল লেখেন- এই পরিস্থিতিতে আপনার কাছে অনুরোধ, আপনি সজাগ দৃষ্টি দিন, যেন করোনা ভাইরাসের মহামারীকে রুখতে গিয়ে দুর্ভিক্ষে না মড়ক শুরু হয়ে যায়।












Click it and Unblock the Notifications