কংগ্রেসের মহিলা সাংসদকে শারীরিক নিগ্রহের অভিযোগ, তোলপাড় লোকসভা
কংগ্রেসের মহিলা সাংসদকে লোকসভার মধ্যেই শারীরিক নিগ্রহের অভিযোগ। কেরল থেকে নির্বাচিত কংগ্রেসের সাংসদ রেম্মা হরিদাস রাজস্থান থেকে নির্বাচিত বিজেপি সাংসদ যাসকাউর মীনার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন।
কংগ্রেসের মহিলা সাংসদকে লোকসভার মধ্যেই শারীরিক নিগ্রহের অভিযোগ। কেরল থেকে নির্বাচিত কংগ্রেসের সাংসদ রেম্মা হরিদাস রাজস্থান থেকে নির্বাচিত বিজেপি সাংসদ যাসকাউর মীনার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠিও দিয়েছেন।

কংগ্রেস সাংসদকে শারীরিক নিগ্রহের অভিযোগ
কেরলের আলাথুর থেকে নির্বাচিত কংগ্রেসের সাংসদ রেম্মা হরিদাস রাজস্থান থেকে নির্বাচিত বিজেপি সাংসদ যাসকাউর মীনার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন।

লোকসভার অধ্যক্ষকে চিঠি
লোকসভা অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন কেরল থেকে নির্বাচিত কংগ্রেসের সাংসদ রেম্মা হরিদাস। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে। দলিত এবং মহিলা বলেই কি তা হচ্ছে, প্রশ্ন করেছেন তিনি। এই ঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তিনি।

লোকসভায় হট্টগোল
সোমবার দুপুর দুটোয় লোকসভা বসতেই কংগ্রেস সাংসদরা ওয়েলের দিকে ছুটে যান। দিল্লির হিংসা নিয়ে অমিত শাহের পদত্যাগ দাবি করেন তারা। কালো ব্যানার নিয়ে কংগ্রেস সাংসদরা ট্রেজারি বেঞ্চের দিকে চলে যান। এই সময় সরকারপক্ষের সাংসদরার কংগ্রেস সাংসদদের দিকে এগিয়ে যান। দুদলের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এইসময় অধ্যক্ষ লোকসভা মুলতুবি করে দেন।

এর আগেও করেছিলেন অভিযোগ
এর আগে ২০১৯-এর অক্টোবরে রেম্মা হরিদায় এবং তামিলনাড়ুর সাংসদ যোথিমানি লোকসভার মধ্যেই নিগ্রহের অভিযোগ করেছিলেন।












Click it and Unblock the Notifications