ভোট প্রচারের মধ্যে মন্দিরে গিয়ে বিপত্তি! দক্ষিণের স্টার কংগ্রেস নেতা ভর্তি হাসপাতালে

মন্দিরে পুজো দেওয়ার সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি কংগ্রেস নেতা শশী থারুর। তাঁর মাথায় ছটি সেলাই পড়েছেবলে সূত্রের খবর।

মন্দিরে পুজো দেওয়ার সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি কংগ্রেস নেতা শশী থারুর। তাঁর মাথায় ছটি সেলাই পড়েছে বলে সূত্রের খবর। কেরলের তিরুবনন্তপুরমের মন্দিরে গিয়েছিলেন তিনি। সেখানে একটি ওজনযন্ত্রের একপাশে বসেছিলেন তিনি। অপর পাশে ছিল ফল ও মিষ্টি। শশী থারুরের ওজনের সমান সেই ফল ও মিষ্টি উৎসর্গ করা হচ্ছিল।

ভোট প্রচারের মধ্যে মন্দিরে গিয়ে বিপত্তি! দক্ষিণের স্টার কংগ্রেস নেতা ভর্তি হাসপাতালে

বাংলার মতোই কেরলে সোমবার নতুন বছর পালিত হচ্ছে। সেখানে তার নাম ভিশু। ফলে সারা রাজ্য জুড়েই মানুষ মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন।

প্রথা মেনে পুজো দেওয়ার সময় আহত হওয়ার পরেই কেরলের রাজধানী শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয় শশী থারুরকে। সেখানে তাঁর মাথায় ছটি সেলাই পড়ে। কংগ্রেস নেতা বিপদমুক্ত বলে জানা গিয়েছে।

কেরলের তিরুবনন্তপুরম থেকে তৃতীয় বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন শশী থারুর। এবার জিতলে তিনি হ্যাট্রিক করবেন। তাঁর বিরুদ্ধে বিজেপির কুমনাম রাজশেখরণ
এবং সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ-এর সি দিবাকরণ প্রার্থী রয়েছেন। রাষ্ট্র সংঘে দীর্ঘদিন সরকারি কাজ সামলানোর পর তিনি দেশে ফিরে আসেন। এবং ২০০৯ সালে কংগ্রেস তাঁকে প্রার্থী করে। কেরলে এক দফাতেই নির্বাচন হবে ২৩ এপ্রিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+