Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের শ্রীলঙ্কার মতো অবস্থা হতে পারে! বিজেপির শাসনে আগামীর বার্তা দিলেন রাহুল

শ্রীলঙ্কার অবস্থা হতে পারে ভারতের। বিজেপিক শাসনকালে যেভাবে চলছে, তার খেসারত দিতে হবে ভারতবাসীকেও। যেটা এখন দিতে হচ্ছে শ্রীলঙ্কাকে। এভাবে চোখ বুজিয়ে থাকলে আমাদেরও সেই দুর্দিন আসছে।

শ্রীলঙ্কার অবস্থা হতে পারে ভারতের। বিজেপির শাসনকালে যেভাবে চলছে, তার খেসারত দিতে হবে ভারতবাসীকেও। যেটা এখন দিতে হচ্ছে শ্রীলঙ্কাকে। এভাবে চোখ বুজিয়ে থাকলে আমাদেরও সেই দুর্দিন আসছে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে একহাত নিয়ে কংগ্রেস সংসদ রাহুল গান্ধী গর্জে উঠলেন। শোনালেন আগামীর বার্তা।

ভারতের শ্রীলঙ্কার অবস্থা হতে পারে! আগামীর বার্তা দিলেন রাহুল

সম্প্রতি ভয়াবহ সঙ্কটের মুখে পড়তে হয়েছে শ্রীলঙ্কাকে। চরম আর্থিক দৈন্যতা গ্রাস করেছে দ্বীপ-রাষ্ট্রকে। সবকিছুর দাম আকাশছোঁয়া। শুধু দাম আকাশছোঁয়া বললে বোঝানো যাবে না সঙ্কটের মাত্রা, শ্রীলঙ্কায় জ্বালানি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মিলছেই না। এই পরিস্থিতিতে কোনও সমাধান সুত্র বের করতেও পারছেন না। এই পরিস্থিতিতে সঙ্কট বেড়েই চলেছে। শ্রীলঙ্কার সেই পরিস্থিতির সঙ্গে ভারতের ভবিষ্যৎ তুলনা করলেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধী বলেন, এ আর নতুন কি? ভারত বিভক্ত হয়েছে। তার ফলে বিভিন্ন দল তৈরি হয়েছে। আগে এক জাতি ছিল, তারা এখন জাতির মধ্যে বিভিন্ন জাতি তৈরি করেছে। সবাইকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। তারই ফলে হিংসা বিরাজ করছে। গভীরভাবে যন্ত্রণা দেয় এই ঘটনা। এ প্রসঙ্গে রাহুল বলেন, এখন আমি এসব কথা বলছি, আপনারা হয়তো আমাকে বিশ্বাস করবেন না। কিন্তু আর ২-৩ বছর অপেক্ষা করুন, তারপরই দেখবেন দেশের কী হাল হয়!

রাহুলের কথায়, গত দুই-তিন বছরে সংবাদ মাধ্যম, বিভিন্ন প্রতিষ্ঠান, বিজেপি নেতা এবং আরএসএস সত্য গোপন করে চলেছে। কিন্তু সেই সত্য চারা থাকবে না। একদিন সামনে আসবে, ধীরে ধীরে সব সত্য বেরিয়ে আসবে। শ্রীলঙ্কায় সেটাই হচ্ছে। সেখানেও বেরিয়ে আসছে সরকারের লুকনো একের পর এক সত্য। তেমনই ভারতেও সত্য বেরিয়ে আসবে, আর তারপরই আসবে চরম সংকটকাল।

এদিন আরজেডি নেতা শরদ যাদবের সঙ্গে দেখা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, দেশে পরিকল্পিতভাবে ঘৃণা ছড়ানো হচ্ছে এবং দেশ ভাগ করা হচ্ছে। যা আমাদের কঠিন বাস্তবের দিকে ঠেলে দিচ্ছে। দেশের বর্তমান অবস্থা যে একেবারেই ভালো নেই, তা জানিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন তিনি। আর দেশের মানুষকে জাগতে বলেছে।

রাহুল গান্ধী বলেন, "শরদ যাদব আজ যা বলেছেন, তার সঙ্গে আমি একমত। আমি একমত যে, আমাদের দেশও খুব খারাপ অবস্থায় রয়েছে। দেশে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, দেশ ভাগ করা হচ্ছে। তাই আমাদের জাতিকে একত্রিত করতে হবে এবং আরও একবার সৌভ্রাতৃত্বের পথে হাঁটতে হবে, যা আমাদের ইতিহাসের একটি অংশ ছিল।

এদিন রাহুল গান্ধীকে কংগ্রেসের নতুন সভাপতির হওয়ার দাবি উত্থাপন করেন শরদ যাদব। তাঁর মতে, রাহুল গান্ধীর উচিত দলের হাল ধরা। এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে শরদ যাদব বলেন, "কেন নয়? যদি কেউ সারাক্ষণ কংগ্রেস চালায়, তবে সে রাহুল গান্ধী। আমি মনে করি তাঁকেই দলের সভাপতি করা উচিত। আর একমাত্র সেটা হলেই, বড় কিছু করা সম্ভব।"

শরদ যাদব যখন সংবাদমাধ্যমের সামনে এই বিবৃতি দিচ্ছিলেন, তখন রাহুল গান্ধী তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। রাহুল গান্ধী আরজেডি নেতার বক্তব্যের প্রতিক্রিয়া দেন। রাহুল গান্ধী বলেন, "আমরা এ সম্পর্কে পর্যালোচনা করছি, কে দলের পরবর্তী সভাপতি হবে, তা ভবিষ্যৎ বলবে। এখন আমাদের শুরু দেশবাসীর হিতের জন্য কাজ করতে হবে। মানুষকে বোঝাতে হব, বিজেপির মিথ্যেচারে দেশ ভয়াবহ বিপদের দিকে ঝুঁকেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+