মহিলা ভোটে বিশেষ নজর, ভোটে জিতলেই রাজ্যের মেয়েদের স্মার্টফোন-স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার

মহিলা ভোটে বিশেষ নজর, ভোটে জিতলেই রাজ্যের মেয়েদের স্মার্টফোন-স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার

বছর ঘুরতেই ভোট রয়েছে পাঁচ রাজ্যে। এদিকে অনান্য রাজ্যের তুলনায় এবারে যেন যোগী গড়ে পালাবদল আনতে বেশি মনোনিবেশ করেছে হাত শিবির। এমনকী প্রচারেও উত্তরপ্রদেশে বারেবারেই ঝড় তুলছে কংগ্রে। এমতাবস্থায় এবার বড়সড় নির্বাচনী প্রতিশ্রুতি দিতে দেখা গেস কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। সম্প্রতি প্রচারে বেরিয়ে তিনি দাবি করেন কংগ্রেস যদি উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে তাহলে রাজ্যের সমস্ত মেয়েদের স্মার্টফোন ও ইলেকট্রিক স্কুটার দেওয়া হবে।

বড় প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার

বড় প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার

এদিকে প্রিয়াঙ্কার এই প্রতিশ্রুতির পরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে উত্তরপ্রদেশ তো বটেই গোটা দেশের রাজনৈতিক আঙিনায়। এদিকে এবারে প্রিয়াঙ্কার কাঁধে ব্যাচ রেখেই এবারে উত্তরপ্রদেশে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে কংগ্রেস। এমনকী নির্বাচনী দায়-দায়িত্ব সামলোর প্রধান কাজও রয়েছে প্রিয়াঙ্কার উপরেই। এবার ভোটের মুখে সোনিয়া কন্যার এই বিশাল প্রতিশ্রুতিতে যে বিজেপি খানিকটা হলেও বিপাকে পড়বে তা বলাই বাহুল্য।

টুইটে কী লিখলেন প্রিয়াঙ্কা

টুইটে কী লিখলেন প্রিয়াঙ্কা

বৃহস্পতিবার এক টুইটে প্রিয়াঙ্কা বলেন, "আমি কয়েকজন ছাত্রীর সাথে দেখা করেছি, তারা বলেছে যে তাদের পড়াশোনা এবং নিরাপত্তার জন্য একটি স্মার্টফোন দরকার। আমি খুশি যে কংগ্রেসের ইস্তেহার কমিটি আমার প্রস্তাবে রাজি হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবারে উত্তরপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যের মাধ্যমিক পাস করা সকল মেয়েকে স্মার্টফোন ও স্নাতক পাস করা মেয়েদের ইলেকট্রিক স্কুটি দেওয়া হবে।"

মহিলা ভোটেই নজর

মহিলা ভোটেই নজর

এদিকে জাতপাতের রসায়নের পাশাপাশি আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশে মহিলা ভোটও যে বড় ফ্যাক্টর হতে চলেছে তা সকলেই বুঝে গিয়েছে। তাই মহিলা ভোটারদের মন জয় করতে কোনও কসরতই ছাড়ছে না শাসক-বিরোধী কোনও দলই। এদিকে মহিলা ভোটারদের আকর্ষণ করতে এর আগে, উত্তরপ্রদেশের মহিলাদের জন্য ৪০ শতাংশ ভোটের টিকিট সংরক্ষণের কথা বলেছিলেন প্রিয়াঙ্কা। এবার সামনে এল আরও বড় ঘোষণা।

 মহিলাদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ

মহিলাদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ

মঙ্গলবারই প্রিয়াঙ্কা ঘোষণা করেছিলেন যে তার দল আসন্ন বিধানসভা নির্বাচনে মহিলাদের ৪০ শতাংশ টিকিট দেবে। তাঁর দাবি, যে সকল নারী, চলমান ব্যবস্থায় পরিবর্তন আনতে চান তাদের এগিয়ে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আর বদল আনতে তাদেরই সবার আগে এগিয়ে আসতে হবে। আর এই জন্যই মোট আসনের মধ্যে ৪০ শতাংশ ক্ষেত্রে মহিলাদেরই টিকিট দেবে কংগ্রেস। যে সমস্ত নারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাঁরা ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারেন বলেও জানানো হয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+