আপের সিদ্ধান্ত আসলে কংগ্রেসেরই দেখানো পথ : বিনোদকুমার বিন্নি

তিনি যা যা বলেছেন।
কোনও প্রতিশ্রুতিই পালন করেনি আপ সরকার : বিন্নি
- কাউকে মুখ্যমন্ত্রী, সাংসদ বা বিধায়ক বানানোর জন্য আম আদমি পার্টি গঠিত হয়নি।
- নির্বাচনের আগে আম জনতার কাছে আপ যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূর্ণ করতে অসমর্থ হয়েছে দল।
- ওরা যা বলছে আর যা করছে তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
- দল আগে বলেছিল বিনামূল্যে ৭০০ লিটার জল পাবে দিল্লি, কিন্তু বুদ্ধি করে সেই নিয়মে একটা আলাদা শর্ত আরোপ করা হল। বলা হল ৭০০ লিটার পর্যন্ত বিনামূল্যেই মিলবে জল । কিন্তু ৭০০ লিটার অতিক্রম হয়ে গেলে তাঁকে পুরো টাকাটাই দিতে হবে।
- নির্বাচনী প্রচারে আপের জল নিয়ে প্রতিশ্রুতি শুধু শব্দের খেলা ছিল।
- দ্বিতীয় ইস্যু ছিল বিদ্যুতের দাম। আপের কার্যবিবরণীতে স্পষ্টভাবে লেখা ছিল বিদ্যুতের দাম ৫০ শতাংশ কেটে দেওয়া হবে।
- ১০ লক্ষ ৫২ হাজার মানুষ অরবিন্দ কেজরিওয়ালের কথা অনুসরণ করে বিদ্যুতের টাকা মেটাননি। আপ প্রতিশ্রুতি দিয়েছিল দামে ছাড় দেওয়া হবে। সেটা হয়নি।
- দিল্লিবাসীকেই জিজ্ঞাসা করুন আপ তাদের প্রতিশ্রুতি রেখেছে কি না।
- ২৮ ডিসেম্বর আপ ক্ষমতায় এসেছে। এখনও পর্যন্ত ১৯দিন হয়ে গিয়েছে। তাদের প্রতিশ্রতি অনুযায়ী এতদিনে জন লোকপাল বিল সংক্রান্ত আইন কার্যকর হয়ে যাওয়ার কথা ছিল। তা আদৌ হয়নি।
- বলা হয়েছে লোকসভা নির্বাচনের টিকিট আমি চেয়েছি। এটা খুব লজ্জাজনক। আমার নামের অব্যবহার করা হচ্ছে জনতার কাছে।
- আমি হই বা অরবিন্দ কেজরিওয়াল, যে মিথ্যা কথা বলবে তার ইস্তফা দেওয়াই উচিত হবে।
- খবরের কাগজে পড়লাম ড্যানিশ মহিলার গণধর্ষণের খবর। যদি অন্য কোনও দল সরকারে থাকত তাহলে অবশ্যই তারা এই ঘটনার সমালোচনা ও প্রতিবাদ করত। আপ সরকারের এই ঘটনার প্রতিবাদ করা উচিত ছিল।
- এটা লজ্জার বিষয় যে, আপ সরকার বলেছিল একটি কমান্ডো বাহিনী গঠন করা হবে, অথচ এখনও এবিষয়ে আলোচনা করাও শুরু করেনি সরকার।
- আমাদের দল মানুষকে আশ্বাস দিয়েছিল যে অন্য কোনও রাজনৈতিক দলকে আমরা সমর্থন দেব না বা তাদের থেকে কোনও সমর্থন নেবও না। কিন্তু বন্ধ দরজার পিছন দিয়েও আলোচনা চলছে প্রতিনিয়ত।
- আপের কাছে আমার প্রশ্ন, প্রমাণ থাকা সত্ত্বেও দুর্নীতির বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নিচ্ছেন না। আর যদি কোনও তথ্য প্রমাণ না থাকে তাহলে আগে কী করে এ বিষয়ে দাবি করেছিলেন আপনারা?
- গোপন সূত্রে খবর পেয়েছি, আমি নিজেও জানি, সন্দীপ দীক্ষীত কেজরিওয়ালের অত্যন্ত ঘণিষ্ঠ।
- আপের সিদ্ধান্ত আসলে কংগ্রেসেরই দেখানো পথ।
- আগে আপ মন্ত্রিসভার সদস্যরা বলেছিলেন লালবাতি লাগানো গাড়ি তারা ব্যবহার করবে না। কিন্তু সমস্ত মন্ত্রীরাই ভিাইপি নম্বরের লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করছে।
- দিল্লি বিধানসভা নির্বাচনে লড়ার টিকিট বিতরণের ক্ষেত্রে প্রছুর দুর্নীতি (আর্থিক অঙ্ক নয়)হয়েছে। একজনের অধিকার কেড়ে অন্য একজনকে দেওয়া হয়েছে।
- আমি নির্বাচনে লড়তে চাইনি। অরবিন্দ আমাকে বাড়িতে ফোন করে নির্বাচনে লড়ার জন্য বলেন। এও বলেন তুমি লক্ষ্মীনগর থেকে প্রতিদ্বন্দ্বীতা করবে।












Click it and Unblock the Notifications