৫০তম বর্ষপূর্তি স্মরণে বিশেষ কমিটি, জাতীয়তাদের প্রশ্নে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে হাতিয়ার কংগ্রেসের
৫০তম বর্ষপূর্তি স্মরণে বিশেষ কমিটি, জাতীয়তাদের প্রশ্নে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে হাতিয়ার কংগ্রেসের
চলতি বছরেই ৫০ বছরে পা দিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের এই বছরেই বাংলাদেশের মানুষের কাছে স্বাধীনতার স্বাদ পৌঁছে দিতে পাকিস্তানের সঙ্গে সম্মুখসমরে নামে ভারতীয় সেনা জওয়ানেরা। বিধ্বংসী যুদ্ধে শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনার কাছে আত্মসমর্পন করে পাকিস্তান। ভারতীয় সেনার সেই বিজয়গাঁথাই দেশের মানুষের কাছে পৌঁছে দিতে আসরে নামল কংগ্রেস।

১৯৭১ সালেই ভারতের সাহায্যেই স্বাধীনতার স্বাদ পায় বাংলাদেশ
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধী। আর হাত ধরেই কূটনতৈকি এমনকী সামরিক ভাবেও ভারতের কাছে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। ভেঙে দুটুকরো হয়ে যায় বাংলাদেশ। নতুন স্বীধনতার স্বাদ পায় পূর্ব পাকিস্তানের অগুনতি বাঙালী। পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।

জাতীয়তাবাদের প্রশ্নে বিপির উপর চাপ বাড়াতে নয়া কৌশল কংগ্রেসের
এবার ইন্দিরা গান্ধীর সেই শাসনামলে ভারতীয় সেনার সেই গৌরবান্বিত ইতিহাসই দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাইছে কংগ্রেস। তৈরি হয়েছে ১০ সদস্যের বিশেষ কমিটিও। ১৯৭১-এর যুদ্ধের ৫০তম বর্ষপূর্তি উদযাপনে কংগ্রেসের কর্মসূচির নানা পরিকল্পনা ও তার সমন্বয়ের দায়িত্বে থাকবে এই কমিটি। কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি।

কে কে থাকছেন কমিটিতে ?
এছাড়াও কমিটিতে থাকছেন ১৯৭১-এর যুদ্ধের সময়ে দেশের প্রতিরক্ষামন্ত্রী বাবু জগজীবন রামের কন্যা মীরা কুমার, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ, মেজর বেদ প্রকাশ, ক্যাপ্টেন প্রবীণ দাভারের মতো প্রাক্তন সেনানীরা। এছাড়াও প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠাও কমিটিতে রয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসের এই প্রয়াসকে ভারতীয় রাজ্য-রাজনীতির আঙিনায় নতুন চাল হিসাবেই দেখতে চাইছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

লাদাখ নিয়ে মোদীকে খোঁজা কংগ্রেসের
এদিকে জাতীয়তাবাদের প্রশ্নে ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার ভারতীয় সেনাকে ঢাল করেছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার বিপির অস্ত্রেই বিজেপি সরকারকে ঘায়েল করতে মাঠে নামছে কংগ্রেস। ফের মনে করাতে চলেছে ১৯৭১ সালে ইন্দিরার নেতৃত্বে ভারতের যুদ্ধ জয়ের কথা। এমনকী অনেক কংগ্রেস নেতাই বারবার বলছেন, ইন্দিরার জমানাতেই পাকিস্তানকে ভেঙে দু'টুকরো করে দিয়েছিল ভারত। আর এখন মোদীর শাসনকালে ভারতের জমি জবর দখল করে বসে রয়েছে চিন।

মাটি ছাড়তে চাইছে না বিজেপিও
যদিও কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে দু'দেশের সম্পর্কের প্রতীক ১৯৭১-এর যুদ্ধকে স্মরণ করতেই কমিটি তৈরি হয়েছে। অন্যদিকে ১৯৭১ সালের যুদ্ধজয়কে স্মরণীয় করে রাখতে আসরে নেমেছে কেন্দ্রও। এই উপলক্ষে ইতিমধ্যেই ‘বিজয় বর্ষ' পালনের উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। জাতীয় ওয়ার মেমোরিয়ালে গিয়ে নিজ হাতে ‘বিজয় মশাল' জ্বালিয়েছেন খোদ মোদী।












Click it and Unblock the Notifications