বিজেপি নেমে গেল চার নম্বরে, মরু-রাজ্যে কংগ্রেসের চমকপ্রদ ফলে চাপে গেরুয়া শিবির

মোট ১৪টি রাজ্যের ২৯টি বিধানসভা কেন্দ্র ও তিনটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হল। তার মধ্যে বেশ কয়েকটি রাজ্য থেকে চমকপ্রদ ফলাফল এসেছে। তার মধ্যে রাজস্থানের দুটি বিধানসভা আসনে একেবারে তাক লাগানো ফল হয়েছে।

মোট ১৪টি রাজ্যের ২৯টি বিধানসভা কেন্দ্র ও তিনটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হল। তার মধ্যে বেশ কয়েকটি রাজ্য থেকে চমকপ্রদ ফলাফল এসেছে। তার মধ্যে রাজস্থানের দুটি বিধানসভা আসনে একেবারে তাক লাগানো ফল হয়েছে। যেখানে বিজেপিকে হারিয়ে কংগ্রেস দুটি আসনই দখলে রেখেছে। বিজেপি দ্বিতীয় স্থান পায়নি।

বিজেপির কাছ থেকে আসন ছিনিয়ে নিয়েছে কংগ্রেস

বিজেপির কাছ থেকে আসন ছিনিয়ে নিয়েছে কংগ্রেস

রাজস্থানে মোট দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়। একটি বল্লভনগর এবং অন্যটি ধারিওয়াদ। বল্লভনগর আসনটি ছিল কংগ্রেসের দখলে। আর ধারিওয়াদ ছিল বিজেপির। দুটি আসনেই বিজেপি ধরাশায়ী হয়েছে। কংগ্রেস তাদের বল্লভনগর আসনটি ধরে রাখার পাশাপাশি ধারিওয়াদ ছিনিয়ে নিয়েছে বিজেপির কাছ থেকে। বিজেপিকে একেবারে তিন নম্বরে পাঠিয়ে দিয়েছে কংগ্রেস।

কংগ্রেস দখলে রেখেছে নিজেদের আসন

কংগ্রেস দখলে রেখেছে নিজেদের আসন

বল্লভনগর কেন্দ্রে কংগ্রেস ধরে রেখেছে প্রায় ৩৬ শতাংশ ভোট নিয়ে। কংগ্রেসের প্রীতি গজেন্দ্র সিং শক্তওয়াত হারিয়েছেন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির উদয়লাল ধাঙ্গিকে। তিন নম্বরে রয়েছে নির্দল প্রার্থী রণধীর সিং ভিন্দর। আর বিজেপির হিম্মত সিং ঝালা রয়েছেন চারনম্বর স্থানে। কংগ্রেস ২০ হাজার ৬০০ ভোটে জয়ী হয়েছে এই আসনে। দু-নম্বর ও তিন নম্বরের মধ্যে ব্যবধান মাত্র ১৩০০ ভোটের। তাঁরা যথাক্রমে ২৪.৬৫ শতাংশ এবং ২৩.৯৪ শতাংশ ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র ১১.৭১ শতাংশ ভোট।

বিজেপির কাছ ধারিওয়াদ ছিনিয়ে নিয়েছে কংগ্রেস

বিজেপির কাছ ধারিওয়াদ ছিনিয়ে নিয়েছে কংগ্রেস

কংগ্রেস বিজেপির কাছ থেকে ধারিওয়াদ আসনটি ছিনিয়ে নিয়েছে। ধারিওয়াদে প্রায় ১৮ হাজারেরও বেশি ভোটে নির্দল প্রার্থীকে হারিয়েছে কংগ্রেস। বিজেপি এখানে তৃতীয় স্থান লাভ করেছে। কংগ্রেস প্রার্থী নাগরাজ পেয়েছেন ৬৯৮১৯ ভোট। নির্দল প্রার্থী থাওয়ার চাঁদ পেয়েছেন ৫১ হাজার ৯৪ ভোট। আর বিজেপির প্রার্থী পেয়েছেন ৪৬ হাজার ৪৮৭ ভোট। তাঁদের ভোট শতাংশ যথাক্রমে ৩৯.১৭ শতাংশ, ২৮.৬৬ শতাংশ এবং ২৬.০৮ শতাংশ।

কেন্দ্রের শাসকদলের এমন পদস্খলন কেন

কেন্দ্রের শাসকদলের এমন পদস্খলন কেন

এই দুই আসনে বিজেপির কেন এমন শোচনীয় পরাজয় হল, তা নিয়েই এখন চর্চা। ভোটে কোনও দল হারতেই পারে। সেটা ফ্যাক্টর নয়। কিন্তু কেন্দ্রের শাসকদলের এমন পদস্খলন কেন তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে কি উত্তর ভারতে কৃষক আন্দোলনের প্রভাব পড়ল রাজস্থানেও। রাজস্থান ছাড়াও উত্তর ভারতে খারাপ ফল করছে বিজেপি। হিমাচল প্রদেশে লোকসভা আসনে হেরেছে, তিনটি বিধানসভা কেন্দ্রেও হেরেছে বিজেপি। হরিয়ানাতেও বিজেপি হেরেছে। হেরেছে মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, দাদারা ও নগর হাভেলিতেও। ২০২২-এর শুরুতেই ভোট রয়েছে উত্তর ভারতের তিন রাজ্যে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পঞ্জাবে ভোটের আগে তাই উপনির্বাচনের এই ফল চাপ বাড়াবে বিজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+