'বিদেশি' অক্ষয় কুমারকে নিয়ে যুদ্ধজাহাজে মোদী! দেশের নিরাপত্তা বিপন্ন, অভিযোগ কংগ্রেসের
রাজীব গান্ধীর আইএনএস বিরাটে সফরে যাওয়ার অভিযোগের পাল্টা দিল কংগ্রেস।
রাজীব গান্ধীর আইএনএস বিরাটে সফরে যাওয়ার অভিযোগের পাল্টা দিল কংগ্রেস। কংগ্রেস নেত্রী দিব্যা স্পন্দনা অভিযোগ করেন, বিদেশি নাগরিকদের যুদ্ধ জাহাজে তুলে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিব্যা তাঁর টুইটে বলেছেন, অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কিল খান্না মুম্বইয়ে ভোট দিলেও, অক্ষয় দেননি। এর আগে ৫১ বছরে অভিনেতা নিজেই জানিয়েছিলেন, তাঁর কানাডার পাসপোর্ট রয়েছে।
|
কংগ্রেসের টার্গেটে অক্ষয় কুমার
নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে অক্ষয় কুমারকে বেছে নিল কংগ্রেস। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে ওঠা অভিযোগের পাল্টা জবাব দিতে গিয়ে
অভিনেতা অক্ষয় কুমারের আইএনএস সুমিত্রায় ওঠার কথা তুলে ধরেছে তারা। প্রসঙ্গত অক্ষয় কুমার কানাডার নাগরিক।
অভিনেত্রী থেকে রাজনীতিক হওয়া কংগ্রেস নেত্রী দিব্যা স্পন্দনা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী মোদী কানাডার নাগরিক অক্ষয় কুমারকে আইএনএস সুমিত্রায় উঠেছিলেন।
টুইটে দিব্যা ট্যাগ করেছেন মোদী এবং অক্ষয়কুমার দুজনকেই। ২০১৬-র সেই ঘটনার কথা ভুলে যাইনি বলেও জানিয়েছেন তিনি।

দিল্লিতে রাজীবকে আক্রমণ মোদীর
বুধবার দিল্লিতে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী মোদী দাবি করেছিলেন, ১৯৮৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়ে আইএনএস বিরাটকে ব্যবহার করেছিলেন। সেই সময় রাজীব গান্ধীর সঙ্গে বন্ধু ছাড়াও ইতালীয় শাশুড়িও ছিলেন।

মোদীর বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে বিমান বাহিনীর জেট ব্যবহার করছেন নিজের ট্যাক্সির মতো করে। মূল্য দিচ্ছেন ৭৪৪ টাকা। মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট নিয়ে মোদীকে আক্রমণ করেন কংগ্রেস মুখপত্র রণদীপ সুরজেওয়ালা। সুরজেওয়ালা মোদীকে আক্রমণ করে বলেন, বিভ্রান্ত করা এবং নকল মোদীর শেষ অবলম্বন। তাঁর নিজের করা পাপকে নিজেই ভয় পাচ্ছেন আর নির্লজ্জভাবে অন্যদের দিকে আঙুল তুলছেন, কটাক্ষ করেন কংগ্রেস মুখপত্র।












Click it and Unblock the Notifications